1 Answers
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি,
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
জাফ্রানী ঐ আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোঁটে,
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি,
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদ
বলে জেগে থাকো,
এই লগন আর কখনো ফিরে পাবে নাকো
মখমলের ঐ সূঁচনি ঘাসে
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ার এই আতর মেখে
তোমার কোলে ঘুমিয়ে পড়ি।
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি,
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
এই লগন আর কখনো ফিরে পাবে নাকো
মখমলের ঐ সূঁচনি ঘাসে
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ার এই আতর মেখে
তোমার কোলে ঘুমিয়ে পড়ি।
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি,
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
2866 views
Answered