1 Answers
রাশিফলে বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। রাশিফলে বিশ্বাস করা ইসলাম সমর্থন করে না। রাশিফলে বিশ্বাস করা শিরক। জ্যোতিষীর রাশিফলে বিশ্বাস করা শিরকের শামিল। সে মানুষের গায়েব জানে না। কারণ সে একজন মানুষ এবং আল্লাহর সৃষ্টি। একমাত্র আল্লাহ তায়ালাই মানুষের আগে ও পেছনের সবকিছু জানেন। জ্যোতিষীর রাশিফলে বিশ্বাস করা মানে আল্লাহ আলিমুল গায়েব নামের সাথে শিরক করা। অর্থাৎ আপনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ গায়েব জানেন এবং জ্যোতিষীও গায়েব জানে। তার মানে আল্লাহর সাথে জ্যোতিষীকে শিরক করলেন। আল্লাহ তায়ালা বলেন, তারই কাছে আছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে-স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। তার অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন শস্যকণাও নেই যে সম্পর্কে তিনি অবগত নন। শুষ্ক ও আদ্র সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। (সূরা আনআমঃ ৫৯) একমাত্র আল্লাহ-ই আলিমুল গায়িব সব প্রকার অদৃশ্য বস্তুর জ্ঞান তিনি রাখেন। জ্যোতিষী যতই যুক্তি বা শাস্ত্রের কথা বলুক তাদের এগুলো বিশ্বাস করলে আল্লাহর সাথে শিরক করা হবে। এজন্য আল্লাহর রাসূল (সাঃ) জ্যোতিষী বা গণকের কাছে যেতে নিষেধ করেছেন। রাসূল (সাঃ) বলেছেন, যে একজন ভবিষ্যৎ দ্রষ্টা গণকের কাছে গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল, মুহাম্মদের কাছে যা নাজিল হয়েছিল সে তা অবিশ্বাস করল। (সুনানে আবু দাউদঃ ৩৮৯৫) হাফসা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যে গণকের কাছে যায় এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করে তার ৪০ দিন ও রাত্রির নামাজ গ্রহণযোগ্য হবে না। (সহিহ মুসলিমঃ ৫৫৪০) আল্লাহ তাআলা বলেন, যদি তারা শিরক করে তবে অবশ্যই তারা যা আমল করেছে তা নষ্ট হয়ে যাবে। (সূরা আল-আন‘আমব ১৮৮)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy