আমার জন্মদিন কোনটি?
আমার জন্মদিন --
২০ ই মে ১৯৯৮ ইংরেজি।
৬ ই জৈষ্ট ১৪০৫ বাংলা।
২৩ মহররম ১৯১৯ হিজরি।
(বুধবার)
এখন যদি আমি ইংরেজি তারিখ ধরে জন্মদিন পালন করি, তাহলে ২০ এ মে পালন করবো। কিন্তু ২০১৯ সালের ২০ মে হিজরিতে হয় ১৪ এ রমজান (কিন্তু আমার জন্মদিন ২৩ এ মহররম)
♥অপরদিকে যদি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী করি, তাহলে ২৩ এ মহররমের দিনটি ইংরেজিতে হয় ২৩ এ সেপ্টেম্বর (আমার ইংরেজি জন্মতারিখ - ২০ এ মে)
(বাংলা+ইংরেজি মিল পাওয়া গেছে)
আমার প্রশ্ন হলো - আমি এখন কোন ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিন পালন করবো?
হিজরি নাকি ইংরেজি?
( জন্মদিন পালন করা বা না করার প্রসঙ্গে দয়া করে মন্তব্য করবেন না। আমার জন্মদিন ঠিক কোনটি সেটা জানাটাই অতিব জরুরি)
3 Answers
দুই ধরনের ক্যালেন্ডার রয়েছে ১। সৌর ক্যালেন্ডার ২। চান্দ্র ক্যালেন্ডার খ্রীস্টীয়/ইংরেজী ও বাংলা ক্যালেন্ডার হল সৌর ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার ৩৬৫ দিনে বছর, সৌর ক্যালেন্ডারে তারিখের সাথে ঋতু ঠিক থাকে, কিন্তু চান্দ্র ক্যালেন্ডার ৩৬৫ দিন অপেক্ষা কম হওয়ায় দিন তারিখের সাথে ঋতু পরিবর্তিত হয়ে যায়। আপনার বছরও পূর্ণ হয় না। সুতরাং বার্ষিকী পালন করতে হলে, বাংলা অথবা খ্রীস্টিয়/ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী করতে হবে।
আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পালন করবেন। বাংলা ও ইংরেজী তে যেহেতু মিল আছে, তাই এটা পালন করাই উত্তম।
আপনি কোন ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিন পালন করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত অভিরুচি।যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সেটি ব্যাখ্যা করছি। ১. ঘটা করে জন্মদিন পালন করা পাশ্চাত্য সংস্কৃতির অংশ।তাই আপনি ইংরেজি সালের তারিখ অনুযায়ী জন্মদিন পালন করতে পারেন। ২. আমরা স্বাভাবিকভাবে জানি ৩৬৫ দিনে একবছর।তাই বাংলা এবং ইংরেজি বর্ষ যেহেতু ৩৬৫ দিনে।তাই ইংরেজি সালের তারিখ অনুযায়ী জন্মদিন পালন করতে পারেন। ৩. ইংরেজি এবং বাংলা সন সৌরবছর অনুযায়ী হয়।আরবি হিজরি চন্দ্রবছরে হিসাব করা হয়।সৌরবছর হয় ৩৬৫ দিনে এবং চন্দ্রবছর হয় ৩৫৪ দিনে।তাই ইংরেজি সাল ও আরবি হিজরিতে পার্থক্য দেখা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy