3 Answers
যদি ডিমান্ড পেতে চান তাহলে ইংরেজিতে অনার্স করুন।কারন বর্তমানে ইংরেজিতে অনার্সের অনেক ডিমান্ড।
সত্যি কথা বললে বলা যায় মানবিক থেকে কোন সাবজেক্টেরই ডিমান্ড নেই।এমন নয় যে আপনি অর্থনীতি কিংবা ইংলিশ নিয়ে পড়েছেন বলে চাকরি আপনার পেছনে ছুটবে অথবা আপনাকে আলাদাভাবে দাম দেবে।সরকারি চাকরিতে সাবজেক্ট কোন ফ্যাক্ট নয়।বেসরকারির ক্ষেত্রেও এখন আর তেমন সাবজেক্ট দেখে না।শুধু শিক্ষকতার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে।তবে সাইন্সের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ প্রয়োজন হয়।তাই সেখানে সাবজেক্ট আলাদাভাবে ভূমিকা রাখে।কিন্তু এখন তাদের কর্মক্ষেত্রও সীমিত।ফলে তারাও এখন চাকরিতে সাবজেক্ট দিয়ে অতটা গুরুত্ব পাচ্ছে না।অন্যদিকে কমার্সের ক্ষেত্রেও সাবজেক্ট ফ্যাক্ট করে।সেখানে হিসাববিজ্ঞান,ম্যানেজমেন্ট,মার্কেটিং সাবজেক্টগুলোর কিছুটা চাহিদা রয়েছে।মানবিকের বিষয় হিসেবে আপনি রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,অর্থনীতি,ইংরেজি নিয়ে অনার্স করলে একটু বেশি দাম পেলেও পেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy