একটি ক্রিকেট খেলায় কোনো দলের প্রত্যেক ব্যাটসম্যান ১ম বলেই বোল্ড আউট হল৷ একমাত্র নটআউট ব্যাটসম্যান কে?
2 Answers
একটি ক্রিকেট খেলায় কোনো দলের প্রত্যেক ব্যাটসম্যান ১ম বলেই বোল্ড আউট হলে একমাত্র ৮ম ব্যাটসম্যান নটআউট থাকবে।
ব্যাখ্যা: কেননা ১ম ওভারের ৬ বলে ১, ৩, ৪, ৫, ৬ ও ৭ এবং ২য় ওভারে ৪ বলে ২, ৯, ১০ ও ১১।
৮ নং ব্যাটসম্যান অপরাজিত থাকবে ধরুন- ১ ও ২ নাম্বার ব্যাটসম্যান ক্রিজে আসলো। ১ নাম্বার ব্যাটসম্যান স্ট্রাইকে দাড়ালো, আর দুই নাম্বার ব্যাটসম্যান নন- স্ট্রাইকে। ১ম বল- ১ম প্রথম ব্যাটসম্যান আউট ২য় বল -- ৩য় ব্যাটসম্যান আউট ( ২ নং নাম্বার ব্যাটসম্যান তো নন- স্ট্রাইকে দাড়ানোই আছে) ৩য় বল- ৪র্থ ব্যাটসম্যান আউট ৪র্থ বল - ৫ম ব্যাটসম্যান আউট ৫ম বল - ষষ্ঠ ব্যাটসম্যান আউট ৬ষ্ট বল- ৭ম ব্যাটসম্যান আউট। (প্রথম অভার সমাপ্ত) এখন ৮ম নাম্বার ব্যাটসম্যান ক্রিজে আসবে। তার ই স্ট্রাইকে যাওয়ার কথা কিন্তু নতুন ওভার শুরু হবে, তাই তাকে নন স্ট্রাইকে যেতে হবে, তাহলে স্ট্রাইকে যাবে, সেই প্রথম ওভারে নন ট্রাইকে থাকা ২ নং ব্যাটসম্যান, কারণ অভার শেষ হয়েছে। এখন স্ট্রাইকে যাবে ২ নাম্বার ব্যাটসম্যান, আর নন স্ট্রাইকে থাকবে নতুন ক্রিজে আসা ৮ নাম্বার ব্যাটসম্যান। ৭ম বল - ২ নং ব্যাটসম্যান আউট ৮ম বল - ৯ নং ব্যাটসম্যান আউট ৯ম বলে - ১০ নাম্বার ব্যাটসম্যান ১০ বলে - ১১ নাম্বার ব্যাটসম্যান আউট। টোটাল উইকেট পড়েছে ১০ টি। দ্বিতীয় ওভারে নন স্ট্রাইকে থাকা ৮ নং ব্যাটসম্যান টি অপরাজিত ছিলো, সে স্ট্রাইকেই যেতে পারে নি।