ধাঁধাঃ আসামি কী বলেছিল?

জর্জ আসামি কে বললেনঃ তোমাকে একটা কথা বলার সুযোগ দেওয়া হবে। কথাটা সত্য হলে যাবজ্জীবন কারাদন্ড এবং মিথ্যা হলে, ফাঁসি দেওয়া হবে। সে কথাটা বলল; কিন্তু জর্জ তাকে মুক্তি দিলেন।

এখন প্রশ্ন হলোঃ সে কী এমন কথা বলেছিল ?
2556 views

1 Answers

সে বলেছিল "আমাকে ফাঁসি দেওয়া হবে"। ব্যাখ্যা : ১. তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার কথা সত্য হবে।কিন্তু সে সত্য কথা বললে তো তার যাবজ্জীবন কারাদন্ড হবার কথা ছিল। ২. আবার যদি তাকে ফাঁসি না দেওয়া হয় তবে তার কথা মিথ্যা হবে।আর তার কথা মিথ্যা হলে তো তার ফাঁসি হবার কথা। এটা একটি প্যারাডক্স যার কোন সমাধান নেই।তাই জর্জ তাকে মুক্ত করে দেয়।

2556 views Answered

Next steps