আমার একটা ইন্টারভিউ আছে?
2 Answers
ফর্মাল জামা কাপড় পড়বেন। এই নিয়ে বিস্তারিত জানতে চাইলে YouTube এ "stylehut" ভিডিওগুলো দেখতে পারেন।
আপনি পরিচ্ছন্ন ও মার্জিত সাধারণ পোষাক পরিধান করুন। যেমন অতিরিক্ত রঙচঙ্গে কিংবা প্রিন্টের পোষাক এড়িয়ে চলুন। এমন পোষাক নয় যা আপনাকে সার্কাসের জোকার বানিয়ে দেবে। ইচ্ছে হলে টাই পরিধান করতেও পারেন নয়তো এড়িয়েও চলতে পারেন। ইন্টারভিউয়ের ক্ষেত্রে পোষাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই জুতোর দিকে খেয়াল রাখবেন। জুতোর তলায় যেন ময়লা আটকে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু এত কিছু খেয়াল করতে গিয়ে আপনার মূল কাজটির কথা ভুলে যাবেন না। অর্থাৎ ইন্টারভিউ। মনে রাখবেন আপনাকে সব বিষয়েই জানতে হবে এমন নয়। যা জানেন তা ততটুকুই বলুন যতটুকু চাওয়া হয়। যা জানেন না তা অত্যন্ত কনফিডেন্স এর সাথে বলুন আপনি তা জানেন না। আপনি ধরে নিন সিলেক্ট করা হবে একজন এবং সেটি হবেন আপনি। সেই সাথে এও মনে রাখুন উপস্থিত সকলের মধ্যে মাত্র একজন বাদ দেয়া হলে সেটিও হবেন আপনি। একটি সুন্দর আগামীর প্রত্যাশা করছি। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy