2 Answers

আমাদেৱ দেশে বর্তমানে ছেলে মেয়েদেৱ ১২ থেকে ১৫ বছৱ বয়ষ হলে একজন ছেলে মেয়ে প্ৰাপ্ত বয়ষ্ক হয়?

2676 views
  • প্রাপ্ত বয়স্ক হচ্ছেন একজন মানুষ যা জীবিত প্রাণী যার তুলনা মূলকভাবে পরিণত বয়স হয়েছে যা যৌন পরিপক্কতা ও পুনরূপাৎদনের ক্ষমতা অর্জনের সাথে জড়িত। 
  • সামাজিক ও আইনগত কিছু ব্যাখাও আছে প্রাপ্তবয়স্কতার। আইনগতভাবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে স্বাধীন, স্বনির্ভর, দায়িত্বশীল হিসেবে ধরা হয় ও তিনি এমন একজন ব্যক্তি যিনি সংখ্যাগরিষ্ঠ বয়স অর্জন করেছেন। 
  • প্রাপ্তবয়স্কতাকে সামাজিক অবস্থান, ব্যক্তির চরিত্র, মনোবিজ্ঞান ও মনোবৈজ্ঞানিক বিকাশ ও আইন ইত্যাদি বিষয়ের মাধ্যমেও ব্যাখা করা যায়। প্রাপ্তবয়স্ক  এমন মানব বা জীবিত প্রানীকে বোঝানো হয় যার তুলনা মূলকভাবে পরিণত বয়স হয়েছে এবং যাদের যৌন পরিপক্কতা এবং সন্তানধারণ ক্ষমতা অর্জিত হয়েছে। 
  • মানুষের ক্ষেত্রে এই বয়সটির আলাদা সামাজিক ও আইনগত তাৎপর্য রয়েছে। উদাহরণস্বরূপ একজন সামাজিক ভাবে স্ব্বীকৃত প্রাপ্তবয়স্কের, যে সংখ্যাগরিষ্ঠ লোকের বয়স অর্জন করেছে, তাকে স্বাধীন, স্বনির্ভর ও অধিক দায়িত্বশীল হিসেবে বিবেচনা করা হয়। 
  • প্রাপ্তবয়সকে শারীরিক, মনোবৈজ্ঞানিক, আইনি, ব্যক্তিকেন্দ্রিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বর্ননা করা হয়ে থাকে
  • জৈবিক দৃষ্টিতে ১০-১২ বছর বয়সটাকে প্রাপ্তবয়স্ক হিসাবে ধরা হয়ে থাকে। বলতে গেলে যখন কারো বয়ঃসন্ধি কাল চলে তখন তাকে প্রাপ্ত বয়স্ক বলা যায়।
  • আইনগত দৃষ্টিতে ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছর সময়ের পরকে প্রাপ্ত বয়স্কদের তালিকায় নিয়ে আসা হয় (বাংলাদেশের ক্ষেত্রে, দেশ ভেদে ভিন্ন)
2676 views

Related Questions