সন্তানের কষ্টর কথা শুনে যদি বাবা মা সাহায্য না করে?

তাহলে কি তাঁরা গুনাগার হবে। আমার বাবা আমার খোঁজ খবর নেই না। আমার ভবিষ্যতে জন্য কিছু করে নেই।              
2900 views

1 Answers

সন্তানের উপর বাবা মায়ের কয়েকটি হকের কথা কোরআন হাদিসে বলা হয়েছেঃ পবিত্র কুরআনের আয়াতঃ ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। (সূরা আন নিসাঃ ১১) সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন-পালন করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় খরচ করতে হবে। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আবূ সালামার সন্তানদের জন্য আমি যদি খরচ করি এতে কি আমার জন্য প্রতিদান রয়েছে? নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যতদিন তুমি খরচ করবে ততদিন তোমার জন্য প্রতিদান থাকবে। (সহীহ বুখারীঃ ৫৩৬৯) (১৩) সন্তানদেরকে এমনভাবে সক্ষম করে গড়ে তোলা,তারা যেন উপার্জন করার মত যোগ্যতা অর্জন করতে পারে। সা‘দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এভাবে বলেছেন: তোমাদের সন্তান সন্ততিদেরকে সক্ষম ও সাবলম্বি রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। (সহীহ বুখারীঃ ১২৯৫) সামর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত ছেলে মেয়েদের মা-বাবা খরচ না দিলে গুনাহগার হবে। অনুরুপ সামর্থ থাকা সত্ত্বেও সন্তানরা অভাবগ্রস্ত মা-বাবার খরচ না দিলে গুনাহগার হবে।

2900 views Answered

Related Questions

Next steps