2 Answers

হ্যা আছে । তবে সেই কালো জাদু বা কুফরী সম্পুর্ন ইসলাম বিরোধী ।

2698 views Answered

হ্যা!যাদু আছে,এবং এটা কোরানের বাণী থেকেও প্রমাণ পাওয়া যায়৷ 

আজকের যুগের শিক্ষিত মানুষরা এই সব জাদুটোনা মোটেও বিশ্বাস করতে চান না। তাদের কাছে এগুলো সব গাজাখুরী কথাবার্তা। যেই জিনিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, সেটা তাদের কাছে কোনোভাবেই সত্যি হতে পারে না।আজকের যুগে অনেক কিছুই আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

আমাদের উপমহাদেশে জাদুটোনার ব্যাপক প্রচলন শুরু হয়েছে। অনেকেই আজকাল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জাদুটোনার আশ্রয় নিচ্ছেন। হাজার বছর আগে বনী ইসরাইল ঠিক একই কাজ করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছিল। আজকে অনেক মুসলিমরা ঠিক একই কাজ করে নিজেদেরকে চিরজীবনের জন্য ধ্বংস করে ফেলছেন।

কোরানের ভাষ্য-"তারা বরং সেগুলো অনুসরণ করত, যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান কোনোদিন কুফরী করেনি, বরং ওই শয়তানগুলোই কুফরী করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতা হারুত এবং মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল, তা শিখিয়েছিল। … [আল-বাক্বারাহ ১০২]


2698 views Answered

Related Questions

Next steps