পেট ব্যথা এখন কি করবো?

৫/৬ দিন যাবত আমার পেটের বাম পাশে নাভি বরাবর ব্যথা হচ্ছে । এর কারণ গত ১০/১২ দিন আমি ভাতের সাথে প্রতিদিন ৭/৮ টি খুব ঝাল কাচামরিচ খেয়েছিলাম এবং বাজারে পেয়াজুরসাথে ঝাল শুকনো মরিচ খেয়েছিলাম ও ঝাল যুক্ত আলুর চপ খেয়েছিলাম  -মাঝে মধ্যে ব্যথা অনুভব করেছিলাম। এখন ভাত খাওয়ার ঠিক পর পরই পেট ব্যথা করে।পেট ব্যথা চাপলে আরামবোধ হয়। আজ অনেক হ্মণ ধরে ব্যথা হচ্ছে কিন্তু গত কয়েক দিন এতটাসময় ব্যথা হত না। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি?
2838 views

1 Answers

কিছু দিনের মধ্যে মাত্রাতিরিক্ত ঝাল খাওয়া হয়ে গেছে|এজন্য হয়তো পেট ব্যথা করছে| তাই প্রচুর পরিমাণে পানি ও রসালো খাদ্য খেতে থাকুন|ডাবের পানি ও খাবার স্যালাইন খেতে পারেন|এতে কিছুটা হলেও পেটে আরামবোধ করবেন| আর ব্যথা থাকা পর্যন্ত ভাজাপোড়া বা ঝাল খাদ্য এড়িয়ে চলুন|ব্যথা বাড়তে থাকলে ডাক্তারের পরামর্শ নিবেন|

2838 views Answered

Related Questions

Next steps