2 Answers
সুন্দর ত্বকের জন্য দই বেশ উপকারী। এতে যে ব্যাকটেরিয়া থাকে, তা ত্বক কে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এটি ত্বক আর্দ্র রাখে এবং বলিরেখা থেকেও ত্বক কে রক্ষা করে। এছাড়াও, দইয়ের সঙ্গে চালের আটা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন এবং ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, ত্বক উজ্জ্বল হবে ইংশাআল্লাহ।
ত্বকের রঙ উজ্জ্বল করতে আরও যে কাজগুলো করা যেতে পারেঃ
-
হলুদ বাটা ও চন্দনের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান।
-
কাঁচা হলুদ বাটা, ময়দা ও দুধের সর একসাথে মিশিয়ে ভাল করে মুখে মাখুন এবং ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
-
মধু, জলপাই তেল, চন্দন বাটা ও এক চিমটে হলুদের মিশ্রণ মুখে মাখালেও ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
-
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দইয়ের সঙ্গে লেবুর রস মিলিয়ে সারা মুখে মেখে রাখুন। তারপর কয়েক মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন।
-
গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শসার নির্যাস একসাথে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে।
ত্বক উজ্জ্বল করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন। দিনে ৬-৮ গ্লাস পানি পান করা অবশ্যই দরকার। যদি ১ সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা দেখতে চান তবে নিয়ম করে প্রতিদিন ৬-৮ গ্লাস পানি পান করুন। রোদ পরিহার করুন ত্বকের উজ্জলতা বাড়াতে সবচাইতে বেশী জরুরী ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানো। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলবেন। বাইরে বের হলে ছাতা ও স্কার্ফ ব্যবহার করবেন অবশ্যই। বাজারে নানান রকমের সানস্ক্রিন কিনতে পাওয়া যায়, তবে সেগুলো অনেকের ত্বকেই মানানসই হয় না। বাইরে থেকে ফিরে প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন একটি টমেটোর রস বা থেঁতো করা টমেটো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। রোদে পোড়ার ছাপ পড়বে না। ঘরে বসেই ব্লিচ করুন ব্লিচ করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়। কিন্তু এর জন্য পার্লারে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাসায় বসেই ব্লিচ করুন। সপ্তাহের ২/৩ বার করতে পারেন। -ব্লিচের জন্য সব চাইতে ভালো প্রাকৃতিক উপাদান লেবু। একটি লেবু নিয়ে মাঝামাঝি কেটে নিন। এরপর এক খণ্ড নিয়ে মুখে হালকা ভাবে ঘষে ত্বকে শুকতে দিন। শুকিয়ে যাবার পর হালকা গরম পানি দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে এটা ব্যবহার না করাই ভালো। -যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে সামান্য ঘষে তুলে ফেলুন। এটা রোজ করতে পারবেন। ত্বকের উপরিভাগ পরিষ্কার করুন প্রতিদিন আমরা প্রতিদিনই প্রায় বাসা থেকে বের হই। বাইরে বের হলে যে কোনো ঋতুতেই ত্বকের ওপরে ধুলোর আস্তরণ পড়ে। বাসায় ফিরে শুধু ফেসওয়াস ব্যবহারে এই ধুলো যেতে চায় না। আর এই সব ধুলো দূর করতে আপনাকে প্রতিদিন ত্বকের উপরিভাগ পরিষ্কার করতে হবে। কিন্তু প্রতিদিন স্ক্রাব করাও সম্ভব নয়। সুতরাং আপনাকে ত্বকের উপরিভাগ হালকা করে অন্য কোনোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে আলগা ময়লা পরিষ্কার হবে। তারপর কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করুন। কালো হয়ে ওঠা তুলোই প্রমাণ করবে কী পরিমাণ ময়লা আপনার ত্বকে জমে ছিল। ত্বকে লাগান ঘরে তৈরি ত্বক উজ্জ্বল করার মাস্ক ৭ দিনে ত্বক উজ্জ্বল করার জন্য অবশ্যই ত্বকের উজ্জ্বলতার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। আর তা ঘরে বসেই তৈরি করে নিন। ব্লিচ করার মত এই মাস্কও প্রতিদিনই ব্যবহার করুন। ১ সপ্তাহে রঙ উজ্জ্বল হবেই। -১ চা চামচ হলুদ বাটা নিন। হলুদ বাটা মিহি হতে হবে। হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এর সাথে ৩ টেবিল চামচ লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ত্বকে লাগান। ১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালার্জির সমস্যা থেকে থাকে তবে এটা ব্যবহার না করাই ভালো। - যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো স্কিন প্রোডাক্ট সব কিছুর শেষে অবশ্যই ত্বকে ময়েসচারাইজার লাগাতে হবে। এর জন্য ভালো কোন ব্র্যান্ডের ময়েসচারাইজার ব্যবহার করুতে পারেন। যে সব স্কিন প্রোডাক্টে হাইড্রেটের মাত্রা বেশী সেসব কিনুন ও ব্যবহার করুন। ব্লিচের পর বা মাস্ক লাগিয়ে মুখ ধোয়ার পরে অবশ্যই ত্বকে ময়েসচারাইজার লাগাবেন। রাসায়নিক প্রসাধন ব্যবহার করতে না চাইলে অলিভ ওয়েল ব্যবহার করুন। রাতে অবশ্যই নাইট ক্রিম কিংবা অলিভওয়েল মেখে ঘুমোতে যাবেন। ১ সপ্তাহে ত্বকের উজ্জ্বলতা বাড়বেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy