আমি ৯ম শ্রেণিতে "আর্টস" বিভাগ নিয়ে পড়ি।তাহলে আমি কি সরকারি কলেজে চান্স নিয়ে "কর্মাস" বিভাগ নিতে পারবআর ssc কত পয়েন্ট লাগবে?

কর্মাস নিয়ে কিভাবে পড়লে বা কোন বিষয় নিয়ে পড়লে মাসে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব।কলেজ থেকে কিভাবে পড়াশুনা করতে হবে?প্লিজ উত্তরটি দিয়ে সাহায্য করুন। বিঃদ্রঃ আমি যে প্রশ্ন করেছি শুধু সেটুকু উত্তর দিবেন।
2723 views

1 Answers

নবম দশম এ আর্টস থাক্লেও আপনি একাদশে কমার্স নিয়ে পড়তে পারবেন যদি কমার্সে পড়ার মত আপনার যথেষ্ট পয়েন্ট থাকে। ঠিক কত পয়েন্ট হলে আপনি কমার্সে চান্স পাবেন তা শিউর হয়ে বলা যাবে না। বিভিন্ন কলেজে বিভিন্ন পয়েন্টধারী কে নেয়। তবে আপনার যদি এসএসসিতে ৪.৫০ এর মত থাকে তাহলে মিডিয়াম টাইপের যেকোনো সরকারি কলেজে চান্স পাবেন আশা করা যায়। শেষে আপনি একটা প্রশ্ন জুড়ে দিয়েছেন যে কিভাবে বা কোন বিষয় নিয়ে পড়লে ১ লক্ষ টাকা মাসিক আয় করা যায়!!! আসলে কমার্সে পড়লে যদিও এরকম বেতনের চাকরি আছে তবে খুব পার্ফরমেন্স লাগবে। তাই ভালভাবে পড়ুন, একাউন্টিং এর প্রতি গুরুত্ব দিন বেশি করে। ভাল একজন ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখুন। আশা করি আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ।

2723 views Answered

Related Questions

Next steps