3 Answers

হ্যাঁ সমস্যা হলে হতেও পারে। আপনি আপনার ইউনিয়ন পরিষদের সচিবের সাথে পরামর্শ করুন। বা আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। আশাকরি এটা সমাধান করতে পারবেন।
2841 views

আপনার সার্টিফিকেট NID কিংবা অন্যান্য সকল কাগজপত্রে যদি একই রকম থেকে থাকে তাহলে যদিও শাহফরান নামটি শুনতে, বলতে, লিখতে শ্রুতিমুধুর নাও হয় তবু চাকুরী বা অন্যান্য কাজকর্মে কোনো প্রোবলেম হবে না । ধরুন নাম শ্রুতিমধুর করতে চাইলেন তাহলে সার্টিফিকেটের নাম পরিবর্তন করুন তারপরে তা দিয়ে বাদবাকি সব কাগজপত্র সংশোধন করতে পারবেন । আপনার সুবিধা অনুযায়ি সার্টিফিকেট সংশোধন করতে বোর্ড বরাবর এবং জন্মসনদ/NID সংশোধন করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন করুন ।

2841 views

সবজায়গায় যদি একইরকম নাম থাকে তাহলে সেটাই রেখে দিন। সামান্য উচ্চারণের জন্য কোনো সমস্যা হবেনা। এসব সংশোধন করার ঝামেলায় যাবেন না। প্রথমে শুধু শিক্ষা সার্টিফিকেট সংশোধন করতে গেলেও অনলাইনে আসতে আসতে বছরখানেক সময় লেগে যাবে। তারপর করতে হবে ভোটার আইডি। ভোটার আইডি সংশোধন করতে হয়রানি আরও বেশি। দৌড়াদৌড়ি করে সময়ও লস হবে, অর্থও লস হবে, ফালতু টেনশন মাথা খেয়ে বসবে। তাছাড়া আপনার সমস্যাটা কোনো সমস্যাই না।

2841 views

Related Questions