3 Answers

 রাঙ্গরাডো মে ডে স্টেডিয়াম - উত্তর কোরিয়া। 

2948 views Answered

রাঙ্গরাডো মে ডে স্টেডিয়াম (উত্তর কোরিয়া): বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো রাঙ্গরাডো মে ডে স্টেডিয়াম। এটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরে অবস্থিত। ১৯৮৯ সালে এটি নির্মিত হয়। প্রাতিষ্ঠানিক বিবৃতিতে বলা হয় এর ধারণক্ষমতা ১ লাখ ৫০ হাজার। পরবর্তী সময়ে স্টেডিয়ামে কিছু সংস্কার করা হয়, ফলে এর আসন সংখ্যা কমে আসে। আসন সংখ্যা কমে এলেও এর ধারণক্ষমতা দেড় লাখ বলেই প্রচার করতে থাকে কর্তৃপক্ষ। এরপর ভিন্ন একটি দেশের একদল স্টেডিয়াম বিশেষজ্ঞ এর আসন সংখ্যা পরীক্ষা করে দেখেন। তাদের বিশেষ পর্যবেক্ষণে বেরিয়ে আসে এর আসন সংখ্যা আসলে দেড় লাখের চেয়ে বেশ কম, ১ লাখ ১৪ হাজার। এই সংখ্যাটিই এখন সার্বজনীনভাবে গৃহীত। যদিও ডেইলি মিররসহ অন্যান্য ওয়েবসাইটে এই সংখ্যাটা এখনো দেড় লাখই দেখাচ্ছে। তবে ধারণক্ষমতা কমে যাওয়ার পরেও এটি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। অন্য কোনো স্টেডিয়াম এর চেয়ে বেশি দর্শক ধারণ করতে পারে না। এটি এতই বড় যে, এর ভেতরে দুটি কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়াম বসিয়ে দেয়া যাবে।

সুত্র -ইন্টারনেট ৷ 


2948 views Answered

ক্রিকেটের ইতিহাসে সবচেয় বড় স্টেডিয়াম হলো- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (অস্টলিয়া)১৯৩৮ সালের নভেম্বর মাসে স্তাপিত।এটিকে সবাই 'দ্য জি' বলে ডাকে।

2948 views Answered

Next steps