ভেঙে পড়া সম্পর্কের টানাপোড়েন?
আমি একটি বিগ্গান(Science) ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর চান্স পাই।ভর্তি হয়ে ক্লাস শুরু করি,সুনিবির গ্রাম্য পরিবেশে ক্যাম্পাস তা খুব ভালো লাগে কিন্তু বাসা থেকে+আমার মনেও একটু আক্ষেপ ভালো কোথাও না হওয়ায়,তাই ভেবেছি সেকেন্ড টাইম দেবো।তো এইদিকে একটি মেয়ে খুব পেছন ঘুরছিল,মেয়েটা একটু ছেলেপ্রীতি স্বভাবের,যেমন অনেক ছেলেদের সাথে প্রচুর চ্যাট এবং ফ্লার্টিং টাইপ কথাবার্তা বলে তাদের বেস্ট ফ্রেন্ড বানায়।সে ক্লাসে,ক্যাম্পাসে আমাকে ফলো করতো খুব এবং কিছুদিন পর প্রপোজ করে বসে।আমি সরাসরি না বলিনি,একটু ঘুরিয়ে দিয়েছিলাম,তবুও নাছোড়বান্দা।একপর্যায়ে আমি তাকে দেখা শুরু করি,চেহারাটা একদম অমায়িক,গ্রাম্য মেয়ে।রাজি হয়ে যাই।এরপর শুরু হয় জুনিয়র অবস্থাতেই প্রেম।খুব কেয়ার করতো,র্যাগ শেষে ফোন দিত,রাতভর ফোন মেসেজ।বাট তার ছেলে ফ্রেন্ডদের সাথে মেলামেশা একদমই ভালো লাগত নাহ,তবে ও হাত ধরে ভালোবাসি বললেই সব সয়ে যেত।খুব ভালোবেসে ফেলেছিলাম।বিপত্তি বাধে তখনি যখন সেকেন্ড টাইমের জন্য বাসায় আসি।ছেলেদের সাথে ঘুরার ছবি দেখলেই আমি ঝগড়া বাধাইতাম।দুরত্ব থাকায় মন চাইলেই দেখা করতে পারতাম না বিধায় খুব খারাপ লাগতো।ওর বিহেভ,কেয়ারিং এ চেন্জ আসে।৩ মাস নানান কাহিনীর পর রিলেশন ব্রেক করে।আর ওইকয়টা দিন কোন পড়াই হয় নাই।এখন আমার খারাপ লাগার সব কাজ সে বেশি বেশি করে,বলতে গেলে আমার খারাপ লাগার তোয়াক্কা না করেই নিজের মত চলছে,ছেলেদের ফ্লার্টিং,ক্লোজ ছবি,গ্রুপে ছেলেদের সাথে মাতামাতি এসব।১মাস পর জাবির পরীক্ষা, আর ওসব ব্যাপার প্রবলভাবে নাড়া দিচ্ছে বিধায় পড়তেও পারছি না মন দিয়ে,চান্স না হলে ওই ভার্সিটিতেই রিএড খাওয়া লাগবে যা সেই লেভেলের অপমানের,আমার এক্স আমার ফ্যাকাল্টির সিনিয়র,এসব চিন্তা আরও গ্রাস করছে আমাকে,এই মুহুর্তেও যদি পড়ালেখায় মন না দিতে পারি,একদম শেষ হয়ে যাবো।
2906 views
1 Answers
আপনি আপনার পাড়াশোনা, ক্যারিয়ারের প্রতি বিশেষ গুরুত্বদিন। আপনার মনে জেদ তৈরি করুন যে আপনি জীবনে প্রতিষ্ঠিত হয়ে বড় কিছু করবেন। সবসময় আপনি ব্যাস্ত থাকার চেষ্টা করুন, বন্ধুদের সাথে বেশি বেশি সময় কাটান। এই মেয়ের সকল স্মৃতি মন থেকে মুছে দিন। এই মেয়ের সকল উপহার নষ্ট করে দিন। এই মেয়েকে নিয়ে কোনো টেনশন করবেন না, যদি মনে টেনশন আসে তবে অন্য কিছু চিন্তা করুন। আপনার জীবনকে এমন ভাবে প্রতিষ্ঠিত করুন যেন এই মেয়ে/ভালো ভালো মেয়ে এবং তার ফ্যামিলি সহ আপনার পিচনে ঘুড়ে। এই মেয়ের প্রেম নামক ছলনা থেকে যদি আপনি নিজেকে রক্ষা না করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।
2906 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy