টেস্টেপেপার না কি বই কোনটা গুরুত্ব দিব?
2 Answers
বইয়ের গুরুত্বই বেশি। বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। যদি আপনার বই শেষ হয়ে থাকে, তাহলে টেস্ট পেপারকে গুরুত্ব দিন। কেননা, এসময় টেস্ট পেপার পড়লে প্রচুর প্রাকটিস হয়, যা পরীক্ষায় ভালো ফলাফল করতে অনেকটাই সহায়ক।
প্রথমে সবাই বলবে যে বোর্ড বইকেই গুরুত্ব দেন। তবে টেস্ট পেপারও যে আপনাকে সাহায্য করবে না তা কিন্তু না। ভাল ফলাফলের জন্য টেস্ট পেপারের গুরুত্ব রয়েছে। টেস্ট পেপার ছাড়া অনেকের পক্ষে ভাল রেজাল্ট করা সম্ভব ই হয় না। আমার পরামর্শ হল প্রথমে আপনার পুরো বোর্ড বইটা একবার ভালভাবে শেষ করে নিন। এরপর একটা ভাল মানের টেস্ট পেপার নিন। এরজন্য আপনি বড় ভাই বোনের সহায়তা নিতে পারেন। টেস্ট পেপারটা নিয়ে তখন যে শুধু আপনি টেস্ট পেপারটাই পড়বেন তা কিন্তু না। বোর্ড বইও পড়তে হবে। তা না হলে বিপাকে পড়বেন। অনেকে আছে বোর্ড বইটা ভাল ভাবে শেষ করেছে, অনেক কিছুই পড়েছে। কিন্তু পরীক্ষায় দেখা যাচ্ছে সে লিখতে পারতেছে না। এমন উদাহরণ কিন্তু কম নাই। এর মুল কারণ কি!!!! মূল কারণ হল তাঁর প্রশ্ন সম্পর্কে আইডিয়া নাই। যার কারণে অনেক বেশি পড়েও উত্তর করা সম্ভব হয় না এমনকি প্রশ্নটাই বুঝা যায় না। আপনি যদি এরকম পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে টেস্ট পেপার পড়া ছাড়া উপায় নাই। এরজন্য আপনি টেস্ট পেপারে দেখুন, কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রশ্নটি হচ্ছে, উত্তরগুলোর প্যাটার্ণগুলো কেমন সেটা বিস্তারিত জেনে নিন। এরপর টেস্ট পেপারের দেওয়া আইডিয়া অনুযায়ী বোর্ড বইয়ের তথ্যগুলো পড়ুন। এভাবে টেস্ট পেপার থেকে প্রশ্নের আইডিয়া নিন আর বোর্ড বই পড়ুন, দেখবেন আপনি সফল হয়েছেন। আমার মতে দুটারই গুরুত্ব রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy