3 Answers

আব্দুর শব্দের অর্থ এর বান্দা আর রহমান শব্দের অর্থ দয়াময়। আব্দুর রহমান শব্দের অর্থ দয়াময়ের বান্দা। 'দয়াময়ের বান্দা' বলতে অসীম দয়াময় মহান আল্লাহ তায়ালার বান্দাকে বুঝানো হয়েছে। 'রহমান' মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নামের মধ‍্যে একটি।

3219 views Answered
  • আব্দ শব্দের অর্থ বান্দা।
  • উর, উল বা উস শব্দের অর্থ এর।
  • আব্দুল, আব্দুর বা আব্দুস শব্দের অর্থ এর বান্দা।
  • যেমনঃ আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহ এর বান্দা (আল্লাহর বান্দা)।
  • আব্দুল খালিক অর্থ সৃষ্টিকর্তার বান্দা।
  • আব্দুস সালাম অর্থ শান্তিময়ের বান্দা।
  • আব্দুর রাহীম অর্থ পরম দয়ালুর বান্দা।
  • আব্দুর রাহমান অর্থ পরম করুণাময়ের বান্দা।
  • খালিক, সালাম, রাহীম, রাহমান হচ্ছে মহান আল্লাহর গুণবাচক নামসমূহের কয়েকটি। মহান আল্লাহর কোনো বান্দা যদি তাঁর গুণবাচক নাম দিয়ে নাম রাখতে চায়, তাহলে মহান আল্লাহর গুণবাচক নামটির আগে আব্দুল, আব্দুর বা আব্দুস যোগ করে নিতে হয়, তাহলে নামটির অর্থ দাঁড়ায় তাঁরই বান্দা (আল্লাহর বান্দা)। আব্দুল, আব্দুর বা আব্দুস ছাড়া মহান আল্লাহর কোনো গুণবাচক নাম কেউ রাখলে বা ডাকলে, তাকে গুনাহগার হতে হবে।
  • ধন্যবাদ।
3219 views Answered

আব্দুর রহমান শব্দের অর্থ অনুগ্রহকারীর বান্দা।

3219 views Answered

Next steps