3 Answers
ইসলামী আইন অনুযায়ী মায়ের কিংবা বাবার সম্পত্তি ছেলে সন্তান দুই ভাগ এবং মেয়ে সন্তান এক ভাগ পাবে ৷ কিন্তু গ্রামে একটা ভুল ধারনা প্রচলিত আছে যে মায়ের সম্পত্তি মেয়েরা পায়, ছেলেরা পায় না ৷
2876 views
Answered
কোরানের আলোকে এ বিষয়ে আলোচনা করা যাক-আল্লাহ তা'য়ালা সূরা আন নিসা আয়াত ৪:১১ এবং ৪:১২ বলেন মাতা বা পিতার মৃত্যুর পর তার রেখে যাওয়া সকল সম্পত্তির অধিকার হবে সন্তানদের। এই অংশ পুত্র ও কন্যার মধ্যে একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান ভাগ হবে এবং স্ত্রী অংশ হবে ১/৮ যদি স্ত্রী থাকে এবং স্বামীদের অংশ হবে ১/৪ যদি স্ত্রী ছেড়ে যায়। এ সকল অংশের ভাগ অবধারিত। মৃতের মাতা-পিতা ভাই-বোনের ও এতিম ছেলে-মেয়েদের ও অংশ আছে তার ও সুষ্ট বন্টনের বর্ণনা রয়েছে সূরা আন নিসা আয়াত ৪:১১ ৪:১২ এবং ৪:১৭৬ ।
মাতা বা পিতার মৃত্যুর পর সন্তানদেও বরাদ্ধ ক্রিত অংশ অবধারিত হক এবং ভাগ বুঝে নেওয়ার পূর্বে সন্তানদের মধ্যে কোন ভাই ও বোনের মৃত্যু হলে সেই ভাই ও বোনের অংশ তাদের সন্তানদের প্রাপ্য। ঐ সন্তানেরা এতীম, এ জানা সত্যে অনেকেই দেশীয়, সামাজিক বা নিজস্ব তৈরী পারিবারের আইনে এতীম সন্তানদের ও মৃতের স্ত্রীর প্রাপ্য থেকে বঞ্চিত করেন এবং আল্লাহতালার বর্ণিত সম্পত্তি বন্টনের আদেশকে মিথ্যারোপ করেন, যেনে রাখুন আল্লাহতালার আদেশের মিথ্যারোপ করা এক অমার্জনীয় গুনাহ যার শাস্তি কঠোর।
★আল্লাহ আমাদেরকে সম্পত্তি শুষ্ট বন্টন সম্পর্কে আদেশ করেন
মৃত ব্যক্তির ওছিয়্যত এবং ঋণ পরিশোধের পর বন্টন যোগ্য সম্পত্তির
সূরা আন নিসাঃ
১. যদি মৃত ব্যক্তি শুধু ছেলে মেয়ে রেখে মারা যায়। এক ছেলে দু’বোনের সমান অংশ পাবে। (সূরা আন নিসা ৪:১১)
২. যদি মৃতব্যক্তি শুধু দুই কন্যা রেখে মারা যায়। সে ক্ষেত্রে কন্যাগণ (সমষ্টিগতভাবে) সম্পদের ২/৩ অংশ পাবে। যদি মৃতব্যক্তি শুধু এক কন্যা রেখে মারা যায়। সে ক্ষেত্রে কন্যা সম্পদের ১/২ অংশ পাবে। (সূরা আন নিসা ৪:১১)
৩. এবং মাতা-পিতা প্রত্যেকে ১/৬ অংশ পাবে যদি মৃতব্যক্তি পুত্র থাকে (সূরা আন নিসা ৪:১১)
৪. যদি মৃতব্যক্তির কোন পুত্র না থাকে মাতা-পিতা ওয়ারিশ হয়, মা ১/৩ অংশ সম্পত্তি পাবে। (সূরা আন নিসা ৪:১১)
৫. যদি মৃতব্যক্তি কয়েকজন ভাই থাকে তাহলে মা ১/৬ অংশ সম্পদ পাবে। ওছিয়্যতের এবং ঋিন পরিশোধের পর। (সূরাআন নিসা ৪:১১)
৬. যদি মৃতব্যক্তি স্ত্রী হয় এবং কোন সন্তান না থাকে তাহলে স্বামি ১/২ অংশ সম্পদ পাবে। যদি সন্তান থাকে তাহলে স্বামি ১/৪ অংশ সম্পদ পাবে। ওছিয়্যতের পর এবং ঋন পরিশোধের পর(সূরাআন নিসা ৪:১২)
৭. যদি মৃতব্যক্তির কোন সন্তান না থাকে তাহলে স্ত্রী ১/৪ অংশ সম্পদ পাবে। যদি সন্তান থাকে তাহলে স্ত্রী ১/৮ অংশ সম্পদ পাবে। ওছিয়্যতের পর এবং ঋন পরিশোধের পর (সূরা আন নিসা ৪:১২)
৮. যদি মৃতব্যক্তির স্ত্রী, সন্তান-সন্ততি এবং মাতা-পিতা না থাকে, একভাই ও একবোন রেখে মারা যায়, তাহলে তারা ১/৬ অংশ পাবে এবং যদি একভাই ও বোনের চেয়ে বেশী হয়, তাহলে ভাই ও বোন মিলে ১/৩ অংশ পাবে ওছিয়্যতের পর এবং ঋিন পরিশোধের পর। (৪:১২)
এ বিধান আল্লাহ্। আল্লাহ্ সর্বজ্ঞ, সহনশীল।(সূরাআন নিসা ৪:১২)
আল্লাহতালা সম্পত্তি বন্টনের উপর বলেন
[সূরা আন নিসা আয়াত ৪:৭] পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে; অল্প হোক কিংবা বেশী। এ অংশ নির্ধারিত।
এসমস্ত আলোচনা থেকে বুঝা যায় যে,মৃত ব্যাক্তি মা হওক বা বাবা, তাতে এক ছেলে পাবে দুই মেয়ের সমান৷ বাকি আলোচনা উপরে করা হলো৷
সুতরাং -মায়ের সম্পদে মেয়ের ভাগ বেশি অথবা ছেলের ভাগ নেই /কম,এসব ধারণা ভুল৷
2876 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy