1 Answers

ইয়ানী সম্পূর্ণ নাম ইয়ানীস ক্রিসোমালিস। তিনি ১৯৫৪ সালে নভেম্বরের ১৪ তারিখে গ্রিসের ক্যালমাটায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মগ্রিক কিবোর্ডবাদক এবং সুরকার। সোটিরি ও ফেলিটসা ক্রিসোমালিসের ২ ছেলে ও ১ মেয়ের মাঝে তিনি ছিলেন মেঝ। সুরের প্রতি ভালবাসা থেকেই এই পরিবারটির অবসরের বেশিরভাগ সময় কাটত সুরকে ঘিরে।

৮ বছর বয়স থেকে ইয়ানি পিয়ানো বাজাতে শুরু করেন; কিন্তু বাধাধরা কাঠামোগত শিক্ষা নিতে তার অনাগ্রহ প্রকাশ পায় ভালভাবেই। সুরে তার স্বাধীনতাই তাকে রক্ষা করেছিল কাঠামোগত শিক্ষার কারখানা হতে। প্রথম জীবনে ভাল সাতারু ছিলেন। ১৪ বছর বয়সে গ্রিসে একটি ৫০ মিটার ফ্রি-স্টাইল সাতার প্রতিযোগিতায় একবার জাতীয় রেকর্ড গড়েছিলেন।

হাই স্কুল সম্পন্ন করে ১৯৭২ সালে তিনি আমেরিকায় আসেন এবং ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে সাইকোলজিতে গ্রাজুয়েশন পড়া শুরু করেন। এ ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন স্থানীয় রক এন্ড রোল ব্যান্ডগুলোতে অংশ নিতে থাকেন। এসময় তিনি পিয়ানো ও ইলেক্ট্রনিক কীবোর্ডে রপ্ত হয়ে ওঠেন এবং নিজ ধারার উন্নতি করতে থাকেন। ১৯৭৬ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরই তিনি সিদ্ধান্ত নেন জীবনে তার চলার পথ হবে সুরের পথ।

তখন পর্যন্ত তার সঙ্গীত সমন্ধে কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। ইউনিভার্সিটিতে পরার সময়ই তিনি চ্যামেলিয়ন নামক একটি গ্রুপে যোগ দেন। চ্যামেলিয়ন এর প্রধাণ ছিলেন চার্লি আডামস (ড্রামার)। সে সময় চ্যামেলিয়ন সুখ্যাতি লাভ করে বেশ কয়েকটি ট্যুর দিয়ে, বিশেষত মিনেসোটা, লোয়া, ইলিনয়েস, উইস্কন্সিন, সাউথ ডাকোটা প্রভৃতি স্টেটে; কিন্তু কিছুদিনের মাঝেই রক এন্ড রোল ধারায় তিনি উ্‌সাহ হারিয়ে ফেলেন।

এবারে ইয়ানী সম্পূর্ণ মনোযোগ দেন যন্ত্রসঙ্গীতের উপর। চলে যান লস এঞ্জেলসে এবং চার্লি আডামস ও জন ট্রেশকে নিয়ে একটি ব্যান্ড দল গঠন করেন। ১৯৯২ সালে বের হয় তার প্রথম গ্র্যামি মনোনীত অ্যালবাম "ডেয়ার টু ড্রীম"।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।  

2893 views

Related Questions