1 Answers

হাদীস শব্দটি আরবী, যার আভিধানিক অর্থ হলোঃ কথা, বাণী। শরিয়তের পরিভাষায়, রাসুল (সঃ) এর নবুয়াতী জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনকে হাদীস বলে।

হাদীস প্রধানত তিন প্রকার।

  1. হাদীসে কওলী।
  2. হাদীসে ফে’লী।
  3. হাদীসে তাকরীরী।
হাদীসে কওলীঃ রাসুল (সঃ) এর পবিত্র মুখের বানীকে হাদীসে কওলী বলে।

হাদীসে ফে’লীঃ যে কাজ রাসূল (সঃ) স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন, তাকে হাদীসে ফে’লী বলে।

হাদীসে তাকরীরীঃ সাহাবীদের যে সব কথা ও কাজের প্রতি রাসুল (সঃ) সমর্থন প্রদান করেছেন, তাকে হাদীসে তকারীরী বলে।
2625 views Answered

Next steps