18-20 দিন পর পর মাসিক হচ্ছে এটা কি কোন প্রবলেম যদি হয় তাহলে কি করা উচিৎ?
গত 2/3 মাস ধরে 18-20 দিন এর ব্যবধান এ মাসিক হচ্ছে এটা কি কোন প্রবলেম? যদি হয় তাহলে কি করা উচিৎ?
2503 views
1 Answers
আপনার মাসিকটি হলো অনিয়মিত মাসিক। একটু আদটু অনিয়মিত মাসিক হলে তেমন সমস্যা নয়। তবে আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিন। আসুন দেখি কি কারণে এমন হতে পারে-
-
ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রেরন হরমোনের অভাব থাকলে অনিয়মিত মাসিক হতে পারে।
-
জন্মনিয়ন্ত্রণ পিল বন্ধ করে দিলে বা বার বার ওষুধ পরিবর্তন করলে পিরিয়ড অনিয়মিত হতে পারে।
- পিসিওএস হরমোনের সমস্যা যা শতকরা ৮-১০ জন নারীরই আছে। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না। এই ডিম্বাণুগুলো ওভারিতে সিস্ট তৈরি করে ওভারির চারপাশে জমা হয় এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিক সময় মত হয় না।
-
মানসিক চাপ থাকলে এমন সমস্যা হতে পারে।
-
ওজেন অতিরিক্ত তারতম্য হলে পিরিয়ডের উপর প্রভাব পড়ে।
-
অতিরিক্ত ব্যায়াম করলে পিরিয়ড ইরেগ্যুলার হতে পারে বা দেরি করে হতে পারে।
বিষয়গুলো মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ নিন।
2503 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy