3 Answers
প্রবাদ প্রবচন৷ সংগ্রহ করে রাখার মতো৷ ★আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে"(আপসোস সম্পর্কে৷) ★"বানরের গলায় মুক্তোর মালা"(অপাত্রে মূল্যবান জিনিস রাখা,) ★"কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়,(তর্ক সম্পর্কে) কথা না বাড়িয়ে সখি যাও তবে ঘর৷ ★"ঢেঁকির শব্দ বড়-(যার ভিতরে শূন্য,তা বাজে বেশি৷) ★"আগুন পোহাতে গেলে,ধোয়া সইতে হয়৷ (কিছু পেতে হলে,কষ্ট করতে হয়))
১.নাচতে পারে না উঠান ব্যাকা ২.নিজের চরকায় নিজে তেল দাও ৩.খায়া খয়রাত করে হাটে লেম জ্বালিয়ে ৪.হাসি না ২টাকার নোট ৫.হাটতে পারে না বন্ধুক গাড়ে মারতে পারে না চিতায় পড়ে ৬.হাঘার চেয়ে বড বডি বেশি ৭.কানতে পারে আবার খান গায় ৮.মারার আগে কেদে দেয় ^_^ ^_^ ^_^ ^_^ ^_^ ^_^
অভাবে স্বভাব নষ্ট (অভাবে পড়লে ভাল মানুষও অসৎ হয়) রহমান সাহেবের মতো একজন প্রতিবাদী মানুষ সংসারের যাঁতাকলে পড়ে মোসাহেব সেজেছেন। একেই বলে অভাবে স্বভাব নষ্ট। অতি চালাকের গলায় দড়ি (বেশি চালাকি করে অপরকে ঠকালে, নিজেকেও বিপদগ্রস্থ হতে হয়) বিনা টিকেটে রেল ভ্রমণ করতে গিয়ে ধরা পড়ে, গেলে অতি চালাকের গলায় দড়ি পড়বেই। অতি ভক্তি চোরের লক্ষণ (কপট ব্যক্তিরা বাহ্যিকভাবে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে) সাধু ভেবে একটা লম্পটের হাতে মেয়েটাকে তুলে দিলে-জান না, অতি ভক্তি চোরের লক্ষণ। অসারের তর্জন গর্জন সার (গুণহীনের ব্যর্থ আস্ফালন) কোন কাজই তো ঠিকমতো করতে পার না, শুধু বড় বড় কথা-অসারের তর্জন গর্জন সার। অল্প বিদ্যা ভয়ঙ্করী (সামান্য লেখাপড়ার ক্ষতিকর প্রভাব) সামান্য লেখাপড়া শিখেই সে বড় বড় কথা বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি! অতি দর্পে হত লঙ্কা (অহংকার করলে পতন আসবেই) বড় হয়ে সাধারণ মানুষকে ভুলে যেও না। মনে রেখ, অতি দর্পে হত লঙ্কা। অধিক সন্যাসীতে গাঁজন নষ্ট (বেশি লোক হলে কাজে বিশৃঙ্খলা দেখা দেয়) দু’জনে যা ভাল বোঝেন তাই করুন অধিক সন্যাসীতে গাঁজন নষ্ট। আগে দর্শনদারী পরে গুণ বিচারী (বাহ্যিক সৌন্দর্য দ্বারাই মানুষ প্রথম আকৃষ্ট হয়) যাকে দেখতেই নেতার মতো মনে হয় না, তার প্রতি ভক্তি আসবে কি করে? আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনি বাঁচলে বাপের নাম (নিজের স্বার্থ রক্ষা করা) নিজেই থাকার জায়গা পাচ্ছি না, তোমাকে থাকতে দিই কি করে? ভাইরে, আপনি বাঁচলে বাপের নাম। আদার বেপারী হয়ে জাহাজের খবর নেয়া (অনধিকার চর্চা করা) তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক-আদার বেপারী হয়ে জাহাজের খবর নিতে যেও না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy