অফিস ম্যানেজমেন্ট,গ্রাফিক্স ডিজাইন,আউটসোর্সিং এগুলোর কাজ শিখার পরে কীভাবে অনলাইনে টাকা আয় করা শুরু করবো?

আমি একটি ৩ মাস মেয়াদী কোর্সে ভর্তি হয়ছি।আরো ২ মাস বাকি আছে কোর্স শেষ হওয়ার।তারপর আমি এগুলোর কাজ পুরোপুরি আয়ত্ত করতে পারবো।আমার প্রশ্ন হলো যে,কীভাবে কাজগুলো পুরোপুরি শিখার পর অনলাইনে টাকা আয় করতে পারবো?মানে প্রসেসটা কী?অভিজ্ঞ কোন ভাইয়া যারা আউটসোর্সিং,গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে টাকা আয় করেন তারা উত্তর দিলে অনেক উপকার হতো.......বিঃদ্রঃএটা শুধু আমার প্রশ্ন না এটা অনেকেরই প্রশ্ন.......             
2958 views

2 Answers

আপনি যদি এই কাজ গুলো ভালো করে শিখতে পারেন তাহলে অনেক ভালো । অনলাইনে এসব কাজের অনেক চাহিদা । অনলাইনে অনেক মার্কেটপ্লেস আছে যেখানে এসব কাজ পাওয়া যায় ।যেমন : upwork,fivar, frelancer ইত্যাদি।এসব সাইটে এসব কাজ পাওয়া যায় ।প্রথমে আপনি ভালো করে কাজ শিখে এই সাইট গুলোর যে কোনো একটি তে একটি একাউন্ট খুলুন ।তার পর একাউন্ট ভেরিফাই করে আপনার প্রোফাইল কমপ্লিট করুন। প্রোফাইল ভালো ভাবে সাজিয়ে আপনি কি কি কাজ জানেন এসব সুন্দর করে বর্ননা দিন। তার পর বায়ার যদি আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজের অর্ডার করে তাহলে বায়ারের কথা মত আপনাকে কাজ করে দিতে হবে ।তবে প্রথম অবস্থায় কাজ পাওয়া একটু কঠিন ।পরে আস্তে আস্তে কাজ পাওয়া যায় ।

2958 views Answered

প্রথমেই বলে রাখি, আউটসোর্সিং থেকে ইনকাম করা খুব সহজ কাজ নয়। 

আপনাকে  প্রচুর দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখবেন, এই বাজারে আপনার প্রতিযোগীতা তাদের সাথে,যারা অত্যন্ত দক্ষ। কাজেই তাদের সাথে টিকতে হলে আপনাকেও ভালোভাবে শিখতে হবে। 

দক্ষতা অর্জনের পর প্রচুর প্র্যাকটিস করতে হবে।এরপর যদি নিজেকে কাজ করার মত প্রস্তুত মনে হয় কেবল তখনই আপনি এই মার্কেটে পা রাখতে পারবেন।

বাংলাদেশী একটা সাইট kajkey.com যেখান থেকে কাজ পাওয়া সম্ভব। এছাড়া freelancer , fiver, upwork বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট রয়েছে। সেখানে একাউন্ট তৈরি করে নিজের প্রোফাইল ও পোর্টফলিও ভালোভাবে গড়ে তুলতে হবে। এরপর নিয়মিত বিভিন্ন কাজে আবেদন করতে থাকলে কাজ পাওয়া কঠিন কিছু হবেনা।

সবথেকে গুরুত্বপূর্ণ কথা, 

শুধুমাত্র ইনকাম করার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং করতে চাইলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার কাজের প্রতি আপনার ভালোলাগা ও আগ্রহ থাকতে হবে।

আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি

2958 views Answered

Related Questions

Next steps