আমি আমার স্ত্রীর সাথে যে কোন পজিসনেই সহবাস করতে পারবো কি না?
1 Answers
যেকোনো আসনে স্ত্রী সহবাসের অনুমতি ইসলামে আছে। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার। (সূরা বাকারাঃ ২২৩) এই আয়াতের তাফসিরে বলেন, দাঁড়ানো বসা অবস্থায়, সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে সঙ্গম করতে পারো, তবে তা হতে হবে স্ত্রীর যোনিপথে। (দুররে মানছুরঃ ১/২৬৫ তাফসীর তাবারীঃ ২/৩৮৭-৩৮৮ মুসান্নাফ ইবনে আবী শাইবাঃ ৪/২৩২) মলদ্বারে সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ তার দিকে (দয়ার দৃষ্টিতে) তাকান না। (ইবনে মাজাহঃ ১৯২৩) ঋতুবতী অবস্থায় সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো অথবা গণকের নিকট গেলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, সে অবশ্যই মুহাম্মাদ (সাঃ) এর উপর নাযিলকৃত জিনিসের (আল্লাহর কিতাবের) বিরুদ্ধাচরণ করলো। (তিরমিযীঃ ১৩৫ আবূ দাঊদঃ ৩৯০৪)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy