4 Answers
বাংলা ভাষা দিবস বা ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারী বা ৮ই ফাল্গুন। আর বাংলা ভাষা দাবি দিবস ১১ই মার্চ। ১৯৪৮ সালের ১১ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা করার দাবি 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এ গৃহীত হয়, তাই ১১ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস। আবার ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ভাষা আন্দোলন হয়, তাই এটি বাংলা ভাষা দিবস এবং অনেকে সেই ভাষা আন্দোলনে শহীদ হয়, তাই এটি ভাষা শহীদ দিবসও। আবার একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বাংলা ভাষা শহীদদের অবদানের কারণেই। সুতরাং, বাংলা ভাষা দাবি দিবস ১১ই মার্চ, কিন্তু বাংলা ভাষা দিবস, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী। ধন্যবাদ।
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং তমদ্দুন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে একটা 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করে । আর ওই সভায় ১৯৪৮ সালের ১১ই মার্চ কে "বাংলা ভাষা দাবি দিবস" ঘোষণা করা হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy