চুল পড়া?

আমার চুল পড়ে। এটা অফফ করব কেমনে 
2966 views

4 Answers

এটা বন্ধ করা যায় চুলের গোরা শক্ত করে। মেহেদি, আমলকী, ইত্যাদি প্রকৃতির গাছ দিয়ে চুল শক্ত করতে পারবেন । চেষ্টা করে দেখতে পারেন।
2966 views Answered

প্রথমে আপনি নিয়মিত  মাথা পরিষ্কার রাখবেন! ভাল ব্রান্ডের স্যাম্পু ব্যবহার  করুন! নিয়মিত চিড়ুনি দিয়ে মাথা আছড়ান! সপ্তাহে ২/১ বার করে, পেয়াজ এর রস ব্যবহার  করুন! আশা করি ভাল ফলাফল পাবেন! ধন্যবাদ।

2966 views Answered

চুলের যত্নে ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করে খুশকি। চুলের বৃদ্ধি বাড়াতেও জুড়ি নেই ডিমের। ▶তৈলাক্ত চুলের যত্নে একটি ডিম ভালো করে ফেটিয়ে আধা কাপ দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে। ▶শুষ্ক চুলের সুরক্ষায় একটি ডিম ফেটিয়ে দেড় টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে চুলের রুক্ষতা। ▶চুলের বৃদ্ধি বাড়াতে ২টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। মিস্রন্তু চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুলেও লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। ▶ভেঙে যাওয়া চুলের যত্নে ১টি ডিম ফেটিয়ে নিন। একটি কলা চটকে ডিম, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধ ও দেড় টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ▶চুল পড়া বন্ধ করতে ১টি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মেশান। মিশ্রণটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে। সূত্র:জানাবিডি ডট কম।

2966 views Answered

মাথার চুল পড়া একেবারে অফ বা বন্ধ করা সম্ভব নয়। একজন মানুষের দিনে ৫০-১০০ টি চুল পড়া

স্বাভাবিক। কিন্তু অনবরত অতিরিক্ত চুল পড়ে

মাথায় টাক হওয়ার মতো অবস্থা খুবই বিরক্তিকর। আপনি কিছু উপায়ে মাথার চুল পড়া কমাতে পারেন। আপনি নিম্নোক্ত উপায়গুলো মেনে চলার চেষ্টা করুনঃ

1. প্রচুর পানি পান করুন।

2.নিয়মিত ব্যায়াম করুন।

3. জেনেটিক, হরমোন পরিবর্তন

বা মা হওয়ার পর চুল পড়লে

চিকিৎসকের পরামর্শ নিন। 

4. ভেজা চুলে চিরুনি দেবেন না।

আর চুল বেশি ভেজা রাখবেন না বা ভিজতে দেবেন না। এতে চুল পড়া বেড়ে যেতে পারে।

5. চুল পড়তে থাকলে চুলের জন্য কসমেটিক্স সামগ্রী ব্যবহার বন্ধ করুন। যেমনঃ জেল, তেল ইত্যাদি।

6. আয়রন ট্যাবলেট গ্রহণ করুন, আয়রন সমৃদ্ধ

সবুজ এবং হলুদ সবজি ও ফল বেশি

করে খান।

7. মাথার চামড়ার ওপর নরম ম্যাসাজ

চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায়,

যা চুলের জন্য ভালো।

8. চুল অতিরিক্ত আঁচড়াবেন না।

9. চুলে হিট দিলে তা চুলের জন্য

ক্ষতিকর হতে পারে। তাই চুলে হিট দেওয়ার অভ্যাস থাকলে বন্ধ করুন।

10. সূর্যের তাপ পরিহার করুন।

11.ধূমপান চুলের জন্যও ক্ষতিকর। তাই ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন এবং বেশি বেশি ভিটামিন-সি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।

12. মেডিটেশন এবং যোগব্যায়াম

মানসিক চাপ কমায়, যা চুলের জন্যও

ভালো।

13.চুলে কন্ডিশনার এবং সাথে শ্যাম্পু ব্যবহার করুন।

14. কুমড়োর বিচি ফাইটোস্ট্রোজেনের উৎস, যা

চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তাই আপনি কুমড়ার বিচি বেঁটে মাথার ত্বকে লাগাতে পারেন।

15. পিঁয়াজ এবং রসূণ ব্যবহার করতে পারেন কারণ এতে আছে সালফার যা এমন একটি

উপাদান চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

16.চুলে আলু, মেহেদী পাতা এবং নারকেল তেল ব্যবহার করতে পারেন। এগুলো অনেক কার্যকরি।

2966 views Answered

Related Questions

Next steps