আমার ক্যালকুলেটর হলো CASIO fx-100MS 

আমি শুনেছি,ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণ সমাধান করা যায়।কিন্তু প্রসেসটা জানিনা।

আমাকে কেউ বলুন,ক্যালকুলেটরের মাধ্যমে আমি কিভাবে কোন সমীকরণ সমাধান করব (এক কিংবা দুই চলকবিশিষ্ট)?????

~এমনিতে জানান জন্য প্রশ্নটা করলাম.....

3156 views

4 Answers

ইউটিউব এ সুন্দর ভিডিও অাছে ভাই।

3156 views

ক্যালকুলেটরে মুড EQN সিলেক্ট করবেন। এরপরে UNKNOWNS ২ সিলেক্ট করে নিবেন। a1, b1 ও c1 এ প্রথম সমীকরণের দুটি সহগ এবং যোগ বা বিয়োগফলের মান যথাক্রমে বসাবেন। a2, b2 ও c2 তে একই কাজ দ্বিতীয় সমীকরণের করবেন। এরপরে ইকুয়্যেল দিলে মান চলে আসবে। 

3156 views

এক চলকবিশিষ্ট সমীকরণ সমাধান সরাসরি ক্যালকুলেটরে করা যায় না। দুই বা তিন চলকবিশিষ্টটা করা যায়। দুই চলকবিশিষ্ট হলে প্রথমে সমীকরণদ্বয়কে ax+by=c আকারে প্রকাশ করতে হবে। ক্যালকুলেটরে ON+MODE+MODE+MODE+1+2 সিলেক্ট করতে হবে। a1, b1, c1 এ প্রথম ও a2, b2, c2 এ দ্বিতীয় সমীকরণের সহগগুলো বসাতে হবে। = চাপলেই x ও y এর মান আসবে। তিন চলকবিশিষ্ট সমীকরণও এইভাবে নিয়মানুযায়ী বের করতে হবে।

3156 views

আপনি এক চলকবিশিষ্ট সমীকরণও ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারেন। নিয়ম:(1)on>mode>mode>mode>1(eqn) এরপর আপনি ডিসপ্লের ডান পাশে একটি ছোট তীর চিহ্ন দেখতে পাবেন।ক্যালকুলেটরের মাঝের বাটনের ডানে চাপ দিলে degree(2 3)নামে একটি অপশন আসবে।আপনি এখান থেকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ সমাধান করতে পারবেন।এক্ষেত্রে আপনাকে শুধু সহগগুলো ইনপুট করতে হবে। আমার casio fx100 এর মাধ্যমে আমি এভাবে বহুনির্বাচনী সমাধান করি।

3156 views

Related Questions