7 Answers
কল্লাকাটা এটা সম্পূর্ণ গুজব। সমাজে বিভ্রান্ত সৃষ্টির জন্যই এই গুজবটা ছড়ানো হয়েছে।
এটা একদমই একটা ভুয়া খবর। এতে কান দেবেন না আর বিশ্বাস করবেন না। যদি সত্যিই পদ্মা সেতু নির্মাণে মাথা লাগত তাহলে সরকার এতো টাকা পয়সা খরচ করে সিমেন্ট বালি কিনত না। তাই দয়া করে বর্তমানে ও আধুনিক বিশ্বে এমন গুজবে কান দেবেন না আর বিশ্বাস করবেন না।
এটা একটা গুজব। পদ্মা সেতুর কাজ বাধাগ্রস্ত করার জন্য, কলঙ্ক লেপনের জন্য গুজব ছড়ানো হচ্ছে।
বিষয়টা একদম গুজব। তবে সাবধানে বাচ্চাদের রাখবেন কারন কল্লাকাটার এই গুজবে কিছু মানবপাচারকারী তাদের সন্ধানী সুযোগের সৎ ব্যাবহার করছে বা করতে পারে।
এই ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। বড়দের কাছ থেকে শুনছি যে যমুনা সেতু নির্মাণকালীন সময়েও এরকম কিছু গুজব ছড়িয়েছিল। কিন্তু তখন যোগাযোগ মাধ্যম দ্রুত না হওয়ায় বেশি মানুষের কানে পৌঁছায় নি।
সত্য কথা বলতে পদ্মা সেতু প্রকল্পে যখন প্রথম কাজ শুরু হয় তখনো এরকম একটা খবর কানে এসেছিল। বড় আপুদের বলাবলি করতে শুনতাম, এ থেকেই বোঝা যায় যে ব্যাপারটা কতটা গুজব।
এ নিয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপণও বের করেছে এবং এর অসত্যতা নিশ্চিত করেছে। প্রমাণস্বরূপ রিপোর্টদুটি পড়ে আসুন-
-
https://www.prothomalo.com/bangladesh/article/1603394/%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7
-
https://www.prothomalo.com/bangladesh/article/1605258/%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6
পদ্মা সেতু তৈরিতে মাথা লাগবে এটি একটি গুজব । মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এমনটি করা হয়েছে ।
অবাস্তব কথাবার্তায় কান না দিয়ে ভুলে থাকার চেষ্টা করুন। কারণ ব্যাপারটা সম্পুর্ণই কাল্পনিক এবং যারা সচেতন তারা কখনোই এ মিথ্যা অপপ্রচারে বিশ্বাস করে না। মূলত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই এর মূল উদ্দেশ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy