1 Answers
লখনৌতির শাসনকর্তা বুগরা খানকে সাহায্য করার জন্য বলবন ফিরুজ নামধারী দুজনকে নিয়োজিত করেন। অনুমান করা হয় যে, শামসুদ্দীন ফিরুজ এ দুজনেরই একজন। এ দুজন কর্মকর্তার মধ্যে বিহারের শাসনকর্তা ফিরুজ ইতিগীন ছিলেন অধিকতর যোগ্য। সম্ভবত, দুজন ফিরুজের মধ্যে ফিরুজ ইতিগীনই কায়কাউসের মৃত্যুর পর অথবা শক্তি বলে তাঁকে সরিয়ে ৭০১ হিজরিতে (১৩০১ খ্রি.) সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন।
শামসুদ্দীন ফিরুজ শাহের মৃত্যু হয় ৭২২ হিজরিতে (১৩২২ খ্রি.)।
2685 views
Answered