আমরা দেখি,আপেল কেটে রেখে দিলে,কিছুক্ষণ পর আপেলগুলো লাল লাল বর্ণের হয়ে যায়।


এরকম হওয়ার কারণ কী???বিস্তারিত বলবেন....

2537 views

1 Answers

ফ্যাকাসে বা বিবর্ণ হওয়ার কারণ আপেল কাটার পর আপেল থেকে Tyrosinase নামক এক ধরণের এনজাইম নি:সৃত হয় যা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পলিফেনল তৈরি করে ফলে আপেলের কাটা অংশ ফ্যাকাসে বা বিবর্ণ হয়ে যায় । এটা হচ্ছে উদ্ভিদকূলের একটি সেলফ ডিফেন্স সিস্টেম । প্রায় সবধরনের উদ্ভিদের মধ্যেই এ ধরণের এনজাইম থাকে যা নি:সৃত করে পোকামাকড় বা কীট পতঙ্গের হাত থেকে বাঁচার চেষ্টা করে এবং তা খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে । প্রতিকার আপেল থেকে নি:সৃত এনজাইম তখনই কাঝ করে যখন পিএইচ লেবেল ৫ - ৭ এর মধ্যে থাকে । পিএইচ লেবেল ৩ এর নীচে থাকলে নি:সৃত এনজাইম ইনএকটিভ থাকে । লেবুর রসের পিএইচ লেবেল হল ২ বা তার নীচে এবং তা এসিডিয় । লেবুর রস এই পিএইচ লেভেলকে ৩ এর নীচে রাখতে সাহয্য করে । ফলে নি:সৃত এনজাইম বায়ুর অক্সিজেন এর সাথে বিক্রিয়া করতে পারেনা ফলে আপেল দীর্ঘক্ষণ সতেজ থাকে । এছাড়ার ভিটামিন সি (এসকরবিক এসিড) ও নি:সৃত এনাজাইমের আগে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফলে যতক্ষন এসকরবিক এসিড থাকে ততক্ষণ পযর্ন্ত আপেলের বর্ণের কোণ পরিবর্তন হয় না সূত্র গুগল ইন্টারনেট

2537 views

Related Questions