ছেলেদের চুলের যত্ন?
3 Answers
আপনি নিম্নোক্ত হেয়ার প্যাক গুলো ব্যাবহার করতে পারেন: ☆☆একটি পাকা কলার পেস্ট, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালভাবে মাথায় লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ☆☆ একটি ডিমের সাদা অংশ, ১ টেবিল চা চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল সবগুলো উপাদান দিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ভালো করে মাথা লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। ☆☆সারারাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে সেটি পেস্ট করে নিন। এরপর মেথির পেস্টের সাথে টক দই দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ☆☆মেহেদির সাথে আমলকীর গুঁড়া, ২ টেবিলচামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিন। ১ ঘণ্টার পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন।
করণীয়ঃ
- সপ্তাহে ১বার শ্যাম্পু করুন । চুল ময়লা হলে ২ বার করতে পারেন ।
- চুলে তেল দিবেন না । চুলের গোরায় প্রাকিতিকভাবে কিছু তেল উৎপন্ন হয় । সেটাই যথেষ্ট ।
- চুল শাইনিং করাতে পারেন । এতে চুল ঝলমলে ও সুন্দর হবে ।
- মাঝে মাঝে স্পা করাতে পারেন ।
- চুলে কেরাটিন ট্রিট্মেন্ট করাতে পারেন ।