3 Answers

বর্ষার সময় দিন বেশ বড় হয় আর বাইরে বের হতে না পারায় দিন কাটতে চায় না। কিন্তু এই সময়টা বাসায় থেকে আপনি অনেক সুন্দর সময় কাটাতে পারেন।  প্রথমত বর্ষার সময়টা বই পড়ার জন্য আদর্শ। হাতে রোমান্টিক কোনো বই, চোখে রিডিং গ্লাস, কফির কাপ আর বাইরে বৃষ্টি! অসাধারণ অভিজ্ঞতা হবে। দারুণভাবে সময় কাটিয়ে দিতে পারেন। এছাড়া জোরে বা হেডফোনে মৃদু সুন্দর কোনো গান ছেড়ে মন ফ্রেশ করে নিতে পারেন। গান বৃষ্টির হতে পারে, রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে দারুণ লাগবে। গান না শুনলে রোমান্টিক বা অ্যাকশন ঘরানার কোনো মুভিও দেখতে পারেন।  আর বর্ষার দিন বাইরে গিয়ে মাছ ধরতে পারেন, বৃষ্টিতে ভিজতে পারেন, সাইকেল চালাতে পারেন, লং ড্রাইভে যেতে পারেন। সবই বর্ষার সময় আনন্দ দিবে। 

2965 views Answered

বন্ধুদের সাথে লুডু ,কার্ড (তাস) , কেরাম এই সকল game খেলতে পারেন ।

2965 views Answered

বৃষ্টি মানে তো রিমঝিম বারির বর্ষণ।সব কিছু কেমন জানি বরিং লাগে।তবে অনেকের কাছে এই দিনগুলো ভারি মজার!এই সময়টা খুব আনন্দের সাথে কাটানো যায়ও বটে। বাসায় বসে সবাই মিলে কোনো মুভি দেখবেন।কেননা যদি বাইরে ঝুম বৃষ্টি হয় তবে ঘরে থাকাটাই ভাল। আর যদি হালকা বৃষ্টি পছন্দ করেন তবে গরম এক কাপ চায়ের আগে বন্ধুরা মিলে বৃষ্টিতে ভিজে নেয়া, খানিকটা হৈ চৈ অথবা ফুটবল খেলা,মন্দ হয় না কিন্তু।  প্রিয়জনের সাথে সময় বৃষ্টিভেজা ফুরফুরে আবহাওয়ায় বের হতে পারেন প্রিয়জনকে নিয়ে রিকশা ভ্রমণে কিংবা চলে যেতে পারেন লং ড্রাইভে। এতে হালকা বৃষ্টিতেও ভেজা হবে ঘোরাও হবে। বৃষ্টির গান আর যদি একা কাটাতে চান এ দিনটি তাহলে তো কথাই নেই। প্রিয় শিল্পীর গান শুনুন অথবা নিজেই লিখে ফেলুন কিছু একটা। একা একা ভিজেও আসতে পারেন। সেটা নিজেদের বাড়ির ছাদে হোক অথবা পথে হাঁটতে হাঁটতে হোক। সবচেয়ে আরামের কাজটিও করতে পারেন, যেটা হলো ঘুম।  বৃষ্টির দিনগুলোতে আনন্দ করা ছাড়া কাটিয়ে দেবেননা।যেন!!!!

2965 views Answered

Related Questions

Next steps