ধুতুরা কি গুণাগুনসমৃদ্ধ বেশি নাকি ক্ষতিকারক বেশি?
ধুতুরা গাছের নাকি সমস্ত অংশই বিষাক্ত। এতে আছে বিপজ্জনক মাত্রার Tropane Alkaloids নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। বাংলাদেশে প্রতি বছর বহু লোক ধুতুরা বিষে আক্রান্ত হয়ে থাকেন। ঝোপ-ঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে এই গাছ বেড়ে ওঠে। ধুতুরার বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয়।
আবার,ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে। চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত পঞ্চাশটি প্রধান উদ্ভিদের একটি এই ধুতুরা। গুনাগুণ সম্পাদনা শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী। বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমবে। টাক সমস্যা দূর করে।ইত্যাদি ভালো গুণগুণও রয়েছে।
তাহলে,এই উদ্ভিদটি সার্বিকভাবে মানুষের জন্য ভাল নাকি খারাপ????????
2739 views
1 Answers
এন্টিবায়োটিক আমাদের কি কেবল উপকার করে..? ক্ষতি করে না..? স্লিপিং পিল কি আমাদের কেবল ক্ষতিই করে..? উপকার করেনা..? ঠিক এব্যাপার টিও এমন। আপনাকে সঠিক ব্যবহার টা জানতে হবে।।অনেকেই কাচা ধুতুরা ফুল খায়(আত্মহনন এর উদ্দেশ্য নিয়ে)। আবার অনেকেই এটি দিয়ে মেডিসিন বানিয়ে খায়। তাহলে কার উপকার হবে বলুন..? যে মেডিসিন বানালো তার ই। এক্ষেত্রে কেউ এটি ভাল পন্থায় কাজে লাগাচ্ছে,কেউ খারাপ পন্থায়।এই ফুলের সব থেকে বড় উপকার হল এটি বাতের ব্যথায় এবং শ্বাস কষ্ট কমাতে ম্যাজিকের মত কাজ দেয়। যেহেতু এটি খুবই বিষাক্ত। তাই এ ধুতরা গাছের যেকোন অংশ ব্যবহার করতে হবে সর্তকতার সাথে।এটি অবশ্যই উপকারী একটি জিনিস।
2739 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy