1 Answers
মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ, তিনি একজন সিরিয়ান বংশোদ্ভুত দা‘ঈ। জন্ম ৩০-১২-১৩৮০ হিজরি। তিনি রিয়াদে বেড়ে উঠেন। রাজকীয় সৌদি আরবে ইলম অর্জন করেন। তিনি অনেক বিখ্যাত শাইখ যেমন, ইবন বায, ইবন উসাইমীন প্রমুখ থেকে ইলম অর্জন করেন। তিনি সৌদি আরবের একটি মসজিদের খতিব ছিলেন। ইসলামকিউএ ডটকম নামে তাঁর একটি ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে হাজারো মানুষ ইসলামি বিষয়ে সমাধান পেয়ে থাকেন। বর্তমানে তিনি সৌদি রাজতন্ত্রের জুলুমের শিকার হয়ে কারাগারে আছেন। কিছুদিন আগে তাঁর মৃত্যুদণ্ডের গুজব ছড়িয়ে পড়েছিল। খবরটা সত্যি না হলেও বিশ্লেষকরা মনে করেন, তিনিসহ যাঁরা সৌদি রাজতন্ত্র ও আমেরিকার জুলুমের বিরোধিতা করেন, তাঁদের সবাইকেই সৌদি সরকার মৃত্যুদণ্ড দেবে।
2699 views
Answered