এইচ.এস.সি তে ভর্তি বয়স সীমা কত?
আমি মো: এনামুল হাসান রায়হান । 2019 সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস. এস. সি (ভোকেশনাল) পাশ করে এখন জেনারেল বোর্ডে এইচ.এচ.সি করতে চাচ্ছি । কিন্তু সমস্যা হলো আমার বয়স নিয়ে । সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 22+ । এক্ষেত্রে আমার বয়স 22+ হওয়ায় হওয়ায়, এইচ.এচ.সি ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে না তো!
আমি জানতে চাচ্ছি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেল লাইনে এইচ.এচ.সি করতে চাওয়া একজন ছাত্রের ভর্তি হওয়ার সময় সর্বোচ্চ কত বয়স হতে পারবে? এক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা কত?
অনুগ্রহপূর্বক , একটু কষ্ট করে জানালে চির কৃতজ্ঞ থাকবো।
আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো ।
3 Answers
xXI-admission-1.jpg.pagespeed.ic.jBtmVJEhoe.webp (67 kb)
আপনি আপনার নিকটস্থ যেকেনো কলেজে যোগাযোগ করে দেখতে পারেন।কারন এই ফর্মে এই রকম কোনে ইনফরমেশন ব্যাখ্যা করে নাই।
বয়সের কোনো নির্ধারিত সময় নেই... তবে যদি আপনার রেজিষ্ট্রেশন কাডের মেয়াদ শেষ হয়.. তাহলে নতুন করে মেয়াদ বারাতে হবে। কার্ডের মেয়াদ থাকে ৩বসর।
উচ্চ মাধ্যমিকে প্রবেশের ক্ষেত্রে বয়সের উর্ধসীমার উল্লেখ নেই।
তবে কারিগরি হতে সাধারণে যাওয়ার বিষয়টা বিবেচ্য। কারণ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ হতে ব্যাবসায়ে যাওয়া গেলেও ব্যাবসায় হতে বিজ্ঞানে যাওয়া যায়না।
এজন্য হয়ত আপনি হয় কারিগরিতে উচ্চ মাধ্যমিক করতে পারবেন অথবা সাধারণে আবার মাধ্যমিক দিয়ে তারপর উচ্চ মাধ্যমিকে যেতে পারবেন। আমি এ বিষয়ে নিশ্চিত নই। তাই কোনো শিক্ষকের দারস্থ হোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy