উদাহরণ দিয়ে বললে উপকৃত হবো।
4525 views

1 Answers

সার্বভৌম অর্থ অবাধ।সার্বভৌম নয় বরঞ্চ "সার্বভৌমত্ব" নিয়ে আমাদের দেশের ইতিহাসকে সামনে নিয়ে বলি তাহলে বিষয়টা বোঝাতে আমার সুবিধা হবে। 
সার্বভৌমত্ব বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পর্ষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা।এ প্রসঙ্গে একটি উদাহরণ দেয়া যাক। রাসূল সা:-এর আমলে মদিনা রাষ্ট্রে কে সার্বভৌম ছিল? একটি চুক্তিবলে মদিনা রাষ্ট্রটি গঠিত হয় যাতে মুসলমান, ইহুদি, খ্রিষ্টান এবং পৌত্তলিকরা অংশীদার ছিল।"Sovereignty in the society [of Medina] would not rest with the rulers or any particular group, but with the law founded on the basis of justice and goodness, maintaining dignity of all" [Dr. Louay M. Safi, Overcoming the Religious-Secular Divide : Islam's Contribution to Civilization in Muslim Contributions to World Civilization, International Institute of Islamic Thought, U.S.A., 2005, p 16].


অর্থাৎ ‘মদিনার সমাজে সার্বভৌমত্ব শাসক বা কোনো বিশেষ গোষ্ঠীর ওপর ন্যস্ত ছিল না। বরং ন্যায়বিচার ও কল্যাণের ওপর ভিত্তি করে রচিত আইনের (যেখানে সবার মর্যাদা রক্ষিত হয়) ওপর ন্যস্ত ছিল।’ অর্থাৎ মদিনা সনদ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ দলিল যার প্রতি সব মুসলমান, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিক আনুগত্যশীল ছিল, এ কারণে দলিলটিকে সার্বভৌম বলা যায়।

4525 views