মহান মুক্তিযুদ্ধেে আইসিটির গুরুত্ব উল্লেখ কর।(পয়েন্ট আকারে দিলে ভালো হয়)?
৮ম শ্রেণীর জন্য।।।।
2744 views
1 Answers
মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমানের ন্যায় উন্নত যোগাযোগ ব্যবস্থা বা প্রযুক্তি ছিল না। সামান্য যোগাযোগের জন্য প্রচুর কষ্ট হত এবং শেষে তা সফল হতেও সন্দেহ থাকত। মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা মূলত রেডিওর সংকেতের মাধ্যমে যোগাযোগ করত। বিশেষ কোনো রেডিওতে কোনো গান বা সংবাদের কোনো বাক্যে গুপ্তভাবে সংকেত থাকত যার ফলে অন্যরা বুঝতে পারত না। এর উদাহরণ আছে ১৩ই আগস্ট আকাশবাণী রেডিওতে পঙ্কজ মল্লিকের গাওয়া "আমি তোমায় যত শুনিয়েছিলাম" গানটি বেজে উঠলে মুক্তিযোদ্ধারা সংকেত পায়। এর ফলে ১৫ আগস্ট একটি নৌ দল পাকবাহিনীর বন্দরে মাইন লাগিয়ে তুমুল বিস্ফোরণে জাহাজ ডুবিয়ে দেয়। এভাবে বহু কষ্টে একেকটি ছোট সংকেত প্রদান করা হত।
2744 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy