বাজি ধরে ফুটবল,ক্রিকেট খেলা এবং তা দেখা সম্পর্কে ইসলাম কি বলে?

কুরআন ও হাদিসের আলোকে রেফারেন্স সহকারে উত্তর আশা করছি
3010 views

3 Answers

বাজী ২ দিক থেকে ধরলে নাজায়েজ ১ দিক থেকে হলে জায়েজ

3010 views Answered

জুয়ার ইতিহাস বেশ প্রাচীন। বলা চলে। নবী করিম (সা.)-এর আগমনের সময় মক্কায় নানা ধরনের জুয়ার প্রচলন ছিল। বর্তমানে প্রাচীন পদ্ধতি ছাড়াও জুয়ার ক্ষেত্রে আরও বহু নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। যেমন হাউজি, টাকা বাজি ধরা ও তাস খেলা ইত্যাদি। এগুলো সবই হারাম।

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, শুধু নাম পরিবর্তনের কারণে বস্তুর মূল প্রকৃতি এবং হুকুম পরিবর্তন হয় না। কাজেই প্রাচীনকালে প্রচলিত জুয়া সম্পর্কে যে হুকুম প্রযোজ্য ছিল, আধুনিক কালের জুয়ার ক্ষেত্রেও সেসব হুকুম প্রযোজ্য। 

ইসলামি শরিয়তে জুয়া হারাম। একাধিক আয়াত ও হাদিসে এ সম্পর্কে স্পষ্ট বিবরণ রয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণয়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও নামাজ আদায়ে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না।’ -সূরা মায়িদা: ৯০-৯১

3010 views Answered

বর্তমানে বেশি হারে বাজি ধরা চলে।। 

3010 views Answered

Related Questions

Next steps