ট্রান্সফরমার রেক্টিফাই?
1 Answers
আপনার ট্রান্সফর্মার যদি ২ লাইন আউটপুট হয় তবে ব্রিজ রেকটিফায়ার সার্কিট করতে হবে। আর সেন্টার ট্যাব ট্রান্সফর্মার হপে হাফ ব্রিজ রেক্টিফাই সার্কিট করলেই হবে। ব্রিজের আউটপুট পয়েন্টে ক্যাপাসিটর লাগাতে হবে। সাধারনত ট্রান্সফর্মার যত ভোল্ট হয় ক্যাপাসিটর তার থেকে একটু বেশি ভোল্ট ব্যবহার করতে হয়। ১২ ভোল্টের জন্য ১৬ বা ২৫ ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করা ভাল। আর কত ক্যাপাসিটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কি ধরনের ডিভাইস ব্যবহার করবেন তার উপর।। যেমন ধরুন ব্যাটারী চার্জার করতে ক্যাপাসিটর না দিলেও চলে। এম্পলিফায়ারে ব্যবহার করতে একটু বেশি মানের ব্যবহার করা ভাল। তবে ৬০০ mA এর জন্য ১০০০-১৬০০uf ব্যবহার করলে যেকোন ধরনের কাজে চলবে। আর ৭A এর জন্য অবশ্যই ১০০০০ এর উপরে ব্যবহার করতে হবে। তা না হলে ফিল্টারিং ভাল হবেনা। সাউন্ডে নয়েজ সহ ডিভাইস চলতে সমস্যা হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy