যৌনশক্তি বাড়াতে কোন ধরনের হরমোন/ভিটামিন কাজ করে?

অনেকেই বলে হস্তমৈথুন করলে ক্যালসিয়াম এর ঘাটতি হয়। আবার অনেকেই বলে টেস্টরেন হরমোন কমে যায়। আসলে আমার প্রশ্ন হলো যৌনশক্তি বাড়াতে কোন ধরনের ভিটামিন/হরমোন কাজ করে থাকে। কোন ভিটামিন/হরমোন কি কাজ করে? যেমন শুক্রাণু তৈরি করে কোন ভিটামিন/হরমোন? উত্তেজনা তৈরী করে কোন ভিটামিন/হরমোন? লিঙ্গ উত্থান এ কোন ভিটামিন/হরমোন সাহায্য করে? প্রতিটা ক্ষেত্রে ভিটামিন/হরমোন গুলো কি কাজ সম্পন্ন করে?? সবটা বিস্তারিত জানতে চাই।
3248 views

1 Answers

সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে। আর তা শরীরে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরমেন্স সহ শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে।পুরুষের লিঙ্গের উত্থান মূলত যৌনোদ্দীপনার সাথে সম্পর্কিত। আর পুরুষের যৌনোদ্দীপনা খুবই জটিল একটি প্রক্রিয়া, যেটির সাথে সরাসরি সংযোগ রয়েছে তাদের মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু, পেশি ও রক্তসংবহনতন্ত্রের। ইরেকটাইল ডিসফাংশন এগুলোর যেকোনো একটির সমস্যা বা অস্বাভাবিকতার কারণে হয়ে থাকতে পারে। এছাড়া চাপ, বিষণ্ণতা বা অন্যান্য মানসিক সমস্যার ফলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, বা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।আর মূলত সেক্স হরমোন টেস্টোসটেরনের ক্ষরণ  এর ফলেই একজন পুরুষ উত্তেজিত হতে পারে।কোনোকোনো সময়ে তাদের দেহে এন্ডোফিনস হরমোনের নির্গত হয়,তখন সেক্স হরমোনের মাত্রা বৃদ্ধিতে বেশ সময় ব্যয় হয় এবং তখন পুরুষেরা কম উত্তেজিত হয় কিংবা উত্তেজিত হতে সময় বেশি লাগে। (বাকি বিস্তারিত লিখতে গেলে তা এখানে সাবমিট নিবেনা)

3248 views Answered

Next steps