ম্যাগনেসিয়াম রিবণকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে কোন বিক্রিয়া সংঘটিত হয়?
পরীক্ষায় আসলে যাতে লিখতে পারি ওইভাবে বলবেন ক্লাস ৮
2836 views
1 Answers
ম্যাগনেসিয়াম রিবনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে একই সাথে দহন, সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া ঘটে। ম্যাগনেসিয়াম রিবন ও অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। 2Mg + O2 = 2MgO এতে Mg ও O সংযুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে বলে এটি সংযোজন বিক্রিয়া। আবার Mg ও O উভয়ে মৌলিক পদার্থ বলে এটি সংশ্লেষণ বিক্রিয়া। আবার এ বিক্রিয়ায় Mg কে অক্সিজেন এর উপস্থিতি তে দহন করা হয়েছে বলে এটি দহন বিক্রিয়া। অতএব ম্যাগনেসিয়াম রিবনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালে একই সাথে দহন, সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া ঘটে।
2836 views
Answered