একটি সুন্দর প্রথম প্রেমপত্র কেউ লিখে দিবেন❓?
2 Answers
দেখুন আপনার প্রেমপত্র আপনি লিখলেই ভালো হত। কারণ আপনি প্রেমে পড়ার কারণে যে আবেগ নিয়ে লিখতে পারবেন, অন্যরা তা পারবে না। আর নিজের হাতে লেখা প্রেমপত্র একটু মন্দ হলেই বা সমস্যা কী? "নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা" নিশ্চয়ই শুনেছেন।
প্রথম প্রেমের পত্র।
পত্রের শুরুতে দিলাম তোমায়
শুভেচ্ছার লাল গোলাপ ফুল।
ক্ষমার দৃষ্টিতে দেখ তুমি
আমার পত্রে সকল ভুল।
তুমি আমার প্রথম প্রেম
প্রথম ভালবাসা।
তোমার সাথে থাকব সারা জীবন
এই আমার মনের আশা।
জানিনা প্রেম কাকে বলে
শুধু এই টুকু বলতে পারি।
বাঁচতে পারবনা আমি
তোমাকে কভু ছাড়ি।
তোমার চোখের দিকে তাকালে
কাঁপে দুরু দুরু বুক।
তবুও তোমাকে ভালবেসে
পাইযে আমি মনে সুখ।
তুমি আমার প্রথম প্রেম
প্রথম ভালবাসা।
তুমি আমার জীবনের
বেচে থাকার আশা।
আমার এই ভালবাসায়
নেই কোন ভুল।
আমার এই মন যেন
নিস্পাপ গোলাপ ফুল।
পত্র দিয়ো আমায় তুমি
রহিলাম তোমার আশায়।
ভালবাসার পত্র লিখো
তোমার মনের ভাষায়।
সারা জীবন রেখো মনে
আমার প্রেমের স্মৃতি।
আর বেশী লিখবোনা
এই দিলাম ,,,ইতি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy