গান শিখা প্রসঙ্গে?

আমার বয়স বর্তমানে ১৮ বছর চলছে।  আমি যদি গান শিখি তাহলে কি ভালো করতে পারবো ? আমার গান শিক্ষার অনেক আগ্রহ।  কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠান পাচ্ছিনা।  তাছাড়া এই বয়সে গান শিখলে কি আমি গান ভালো করে আয়ত্ত করতে পারবো ? অনেকে বলেন যে বড় বয়সে গান শিখলে নাকি গান হয়না ?কথাটা কতটুকু সত্যি ?
2477 views

1 Answers

প্রথমেই বলে রাখি, ভালোভাবে গান পরিবেশনের জন্য সাধনা/প্র্যাক্টিসের কোনো বিকল্প নেই। আপনি হয়তো লক্ষ্য করলে দেখবেনঃ যারা আজকে অনেক বড় বড় গায়ক, তাদের পেছনের সময়গুলো সাধনা দিয়ে সাজানো। তাই, ভাল করে গান পরিবেশনের জন্য পরিমার্জিত রূপে প্র্যাক্টিস করা একজন শিল্পীর মৌলিক দায়িত্ব৷ আর হ্যাঁ, বয়সন্ধিকালে বেশী গান চর্চা না করাই ভাল। কেননা, এ সময়ে কণ্ঠে এক ধরনের বাধার সৃষ্টি হয়, যেটা গান পরিবেশনের জন্য অধিক কষ্টকর। আর আপনার বয়স যেহেতু ১৮, তাই এখন গান চর্চা করলে কোন বাধা ছাড়া অনেক ভাল করবেন বলেই আশা করা যায়। (কণ্ঠের উন্নতির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, কেননা এটা তাঁর কাছ থেকেই প্রেরিত) তবে এটাও সত্য যে, ছোটকাল থেকে গান চর্চা করলে কণ্ঠস্বর খুব স্মুথ/ম্যাচুট হয়। ছোটকাল থেকে গানের চর্চা থাকলে বয়স হলেও এ সময়ের সামান্য মিষ্টিভাব কণ্ঠের মধ্যে থেকে যায়। ভাল করে গান শিখতে হলে কোনো ভাল প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না, বরং একজন আদর্শ কণ্ঠশিল্পীই পারে আপনার কণ্ঠকে ভালোভাবে তৈরি করে দিতে। তাই আপনি এর জন্য কোনো এক অভিজ্ঞ কণ্ঠশিল্পীর স্মরণাপন্ন হন।

2477 views Answered

Next steps