2 Answers
আপনাদের বাংলাদেশে নাস্তিকের অভাব নেই তবে ভালো মানুষেরও অভাব নেই। একজন মুসলমান নোবেল জয়ীর নাম আমি ভালো করে জানি। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইক্ববাল (রহঃ) তিনি একজন মুসলমান নোবেল জয়ী কবি। তিনি একজন পাকিস্তানি কবি।
অাপনার প্রশ্নমতে শুধু মুসলিম নোবেল বিজয়ী:
শান্তি
১৯৭৮ আনোয়ার আল সাদাত (২৫ ডিসেম্বর ১৯১৮ – ৬ অক্টোবর ১৯৮১) মিশরের রাজনীতিবিদ তিনি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান.
১৯৯৪ ইয়াসির আরাফাত (২৪ আগষ্ট ১৯২৯ – ১১ নভেম্বর ২০০৪) ফিলিস্তিনি রাজনীতিবিদ তিনি প্রথম ফিলিস্তিনি মুসলমান, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০০৩ শিরিন এবাদি (জন্ম ২১ জুন ১৯৪৭) ইরানী মানবাধিকার কর্মী তিনি প্রথম মুসলিম মহিলা যিনি শান্তিতে নোবেল লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানী যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়।
২০০৫ মোহাম্মেদ এল বারাদেই (জন্ম ১৭ জুন ১৯৪২-) মিশরীয় রাজনীতিবিদ তিনি দ্বিতীয় মিশরীয়, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় (২০০৫)।
২০০৬ মুহাম্মদ ইউনুস (জন্ম ২৮ জুন ১৯৪০-) বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা. বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা (২০০৬)। তিনি একমাত্র ও প্রথম বাঙ্গালী মুসলিম, যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়। তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশী এবং তৃতীয় নোবেল পুরস্কার বিজয়ী বাঙ্গালী!
২০১১ তাওয়াক্কোল কারমান (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৭৯-) ইয়েমেনের মানবাধিকার রক্ষাকর্মী একজন বিশিষ্ট আরবীয় বসন্তের অগ্রদুত নেত্রী (২০১১)। তিনি প্রথম আরব মহিলা এবং একমাত্র প্রথম ইয়েমেনি, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০১৪ মালালা ইউসুফজাই (জন্ম ১২ জুলাই ১৯৯৭) পাকিস্তানী মানবাধিকার কর্মী যিনি নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন। ১৭ বছর বয়সে নোবেল বিজয়ী মালালা বর্তমানে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী।
সাহিত্য
১৯৮৮ নাগিব মাহফুজ
(১১ ডিসেম্বর ১৯১১ – ৩০ আগষ্ট ২০০৬) মিশরীয় লেখক, আধুনিক আরবি সাহিত্যে তার অবদানের জন্য সুপরিচিত তিনি প্রথম মুসলিম লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০০৬ ওরহান পামুক (জন্ম ৭ জুন ১৯৫২) তুর্কি লেখক, যিনি তার মাই নেইম ইস রেড নামক বইয়ের জন্য বিখ্যাত তিনি একমাত্র তুর্কি লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
পদার্থবিদ্যা
১৯৭৯ আবদুস সালাম
(২৯ জানুয়ারি ১৯২৬ – ২১ নভেম্বর ১৯৯৬)
পাকিস্তান পদার্থবিজ্ঞান তিনিই প্রথম পাকিস্তানি ব্যক্তি যে এই পুরস্কার লাভ করেন।তিনি পাকিস্তানের একমাত্র ব্যক্তি যিনি পর্দাথবিজ্ঞানে নোবেল অর্জন করেন। তিনি বিশ্বব্যাপী আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য, ১৯৭৪ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তান সরকার সেদেশে আহমাদিয়া মুসলিম সম্প্রদায়কে অমুসলিম বলে ঘোষনা দেয়।
রসায়নবিদ্যা
১৯৯৯ আহমেদ হাসান
(২৬ ফেব্রুয়ারি ১৯৪৬ - ২ আগস্ট ২০১৬)
মিশরীয় বিজ্ঞানী "ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে রাসায়নিক প্রতিক্রিয়াগুলির রূপান্তর অবস্থা" সংক্রান্ত গবেষনার জন্য ১৯৯৯ সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম রসায়নবিদ এবং দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
২০১৫ আজিজ সানজার
(জন্ম সেপ্টেম্বর ৮, ১৯৪৬)
তুর্কি বিজ্ঞানী ক্ষতিগ্রস্থ ডিএনএ পুর্নৎপাদন সংক্রান্ত গবেষনার জন্য ২০১৫ সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম তুর্কী রসায়নবিদ এবং দ্বিতীয় তুর্কি এবং তৃতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার পান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy