কেন বিয়ে হচ্ছেনা?
কেউ কি সত্যি যাদু করে বিয়ে বন্ধ করতে পারে? ৬/৭ বছর আগে এক তাবিজ-কবজকারি আমাকে দেখা মাত্রই বলেছিলেন এই মেয়ের বিয়ে হবেনা, বিয়ে আসবে না আর যদিও কিছু আসে মেয়ে দেখে চলে যাবে ছেলেপক্ষ থেকে কোনো জবাব আসবেনা।আমার বাড়িতে বিষয় টাকে সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু সত্যি সত্যি আমার বিয়ে আসছেনা সেভাবে ৫বছর ধরে অনেক খোঁজ খবর নেওয়া সত্বেও এমনকি কেনো ঘটক ঠিক করা হলেও ঘটক ও কোনো খোঁজ না জানিয়ে পালিয়ে যাচ্ছে বার বার ডাকা সত্বেও আসছে না। ৫বছরে দুজন মাত্র দেখতে এসেছে আর দুজন আমার ছবি দেখেছে কিন্তু তার পর জিজ্ঞেসা করার পর ও তারা কোনোরকম জবাব দেয়নি। আথচ এমন না যে আমি খুব কুৎসিত দেখতে ছোটো থেকেই আমাকে সবাই যথেষ্ট সুন্দরী বলে আসছে আর তাছাড়া আমি আমি একজন উচ্চশিক্ষিত ধনি ধার্মিক পরিবারের উচ্চশিক্ষিত মেয়ে।ছোটো থেকেই পাঁচওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাই, দোয়া চাওয়ার জন্যে অতিরিক্ত নামাজ পরি রাতের শেষভাগে প্রায়ই আমার বাবা মা ও দোয়া করেন। তারা ভীষন চিন্তিত হয়ে মাঝে মাঝেই অসুস্থ আর ভীষন চুপচাপ হয়ে গেছে তাদের এই অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছিনা অধৈর্য হয়ে পড়ি। আল্লাহ কেন আামাদের দোয়া কবুল করছেনা ভেবে অনেক কষ্ট পায়, কোনো কিছু তেই মনোযোগ দিতে পারছিনা আমার সমস্ত সমবয়সী দের ৩/৪বছর আগেই বিয়ে হয়ে গেছে,প্রতিবেশিদের বিয়ে নিয়ে খোঁচা ও আর সহ্য করতে পারছিনা অনেক খিটখিটে হয়ে গেছি।এমন সময় আমি কি করব?
2939 views
1 Answers
জন্ম, মূত্যু, বিয়ে, এগুলো হয় সৃষ্টীকর্তার ইচ্ছায়।
তাই অবশ্যয় আপনার ধৈর্য ধরতে হবে।
সৃষ্টীকর্তার ইচ্ছায়ই আপনার বিবাহ হবে।
যাদু-টোনা যে নেই সেটা বলবনা।
তবে সৃষ্টীকর্তার চেয়ে বেশি ক্ষমতাবান কেউ না।
2939 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy