এ্যান্ড্রয়েড ফোনে গেম খেলা কিসের উপর নির্ভর করে?

ফোনে কি ভালো থাকলে গেম খেললে ফোন হ্যাং বা স্লো হয় না
2780 views

2 Answers

এন্ড্রয়েড ফোনে গেম খেলা মূলত র‍্যাম এবং প্রসেসরের ওপর নির্ভর করে। এই দুইটা জিনিসই গেম খেলায় ভাল এক্সপেরিয়েন্স পেতে যথেষ্ট। অবশ্য র‍্যাম কম থাকলে গেম একটু স্লো করতে থাকে, কিন্তু এর জন্য প্রসেসরকেই আগে রাখতে হবে। কেননা, গেম স্লো গ্রাফিক্সের জন্যও হয়।

আপনার হ্যান্ডসেটের প্রসেসর যদি Quad Core কিংবা Octa Core 1.5 অথবা এর থেকে বেশি থাকে, এবং র‍্যাম যদি ২ জিবির মত বিদ্যমান থাকে, তাহলে আপনি সহজেই যেকোনো গেম স্মুথলি খেলতে পারবেন। তবে কিছু কিছু হাই গ্রাফিক্সের গেমগুলোতে সামান্য স্লো করতে পারে। মূলকথা, একটি ফোনের গেমিং এক্সপেরিয়েন্স মূলত র‍্যাম এবং প্রসেসরের ওপর নির্ভর করে। 
2780 views Answered

এটা গেমের কোয়ালিটি ও গ্রাফিক্সের উপর নির্ভর করে। বিভিন্ন গেম ৫১২ MB র‍্যামেও স্মুথলি চলে। এতে প্রসেসর বা জিপিউ কম ব্যবহৃত হয়। আবার PUBG বা Fortnite ২ খেলতে কমপক্ষে ২ জিবি র‍্যাম প্রয়োজন হয়।

2780 views Answered

Related Questions

Next steps