Rosen 28 খাওয়ার নিয়মাবলী?
2 Answers
২১টি পিল খাবার পর ৭টি সাধারন পিল থাকে। এগুলো ৭ দিন খেতে হয়। এসময়ে মাসিকের মতন রক্তপাত হয়। তারপর আবার ৮তম দিন থেকে নতুন স্ট্রিপ শুরু করতে হয়। ২৮ দিন পিল খাবার পর বিরতি না দিয়ে পরদিন নতুন স্ট্রিপ শুরু করবেন। চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করবেন না ভুলেও।
এই Rosen পিল হলো স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল যা জন্মনিয়ন্ত্রণের জন্য উক্ত পাতার ২১ টা বা ২৮ টা নিয়মিত ভাবে ২১ দিন বা ২৮ দিন খেতে হয়। এই পিল সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন এই পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে। কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। বর্তমানে বাজারে ২১ প্লাস ৭ ও ২৪ প্লাস ৪টি পিলেরও প্যাকেট পাওয়া যায়৷ এর সুবিধা হচ্ছে মনে রাখার বা ভুলে যাওয়ার কোন ব্যাপর থাকে না। ২৮ দিন পর পর নতুন প্যাকেট শুরু করলেই হল৷ যদি আপনি বাচ্চা নিতে ইচ্ছুক তাহলে ৩-৪ মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন ধরনের পিল খাওয়া উচিত তা ঠিক করে নেয়া ভালো। তাহলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানো যায়। ধন্যবাদ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy