উনি কি ভালবাসেন?
আমার উনার মতো মনে হয় আর কেউ নাই! আমি উনাকে দেখানোর জন্য ইচ্চা করেই আরেকটা মেয়ের সাথে কথা বলি। উনি এতো ভালো যে আমায় কিছুই কয় না☺। আমি পরে জিজ্জাস করলাম, আমি যে আরেকটা মেয়ের সাথে কথা বলি আপনি কিছু বলেন না যে? উনার উত্তর, সেটা আপনার রুচি আপনার যদি অন্যকাউকে পছন্দ লাগে আমি কি ধরে রাখতে পারবো?
এখন আমি অনেক চিন্তায় আছি, উনি কি আদোও আমায় ভালবাসেন নাকি???
2 Answers
হয়ত সে আপনাকে ভালোবাসে যার জন্য সে আপনাকে কিছু বলে না, আপনার ইচ্ছা অনুযায়ী চলতে বলে। কখন নিশ্চিত ভাবে বলা সম্ভব না যে সে কি আপনাকে ভালোবাসে কি-না। তবে আমার মনে হয় সে আপনাকে ভালোবাসে এবং আপনি যদি তার কাছ থেকে দূরে সরে যান বা অভিমান করে সে আপনাকে অন্য জনের সাথে কথা বললেও কিছু বলে না।
আপনি তাকে ভালোবাসেন ঠিকি কিন্তু আপনি কি জানেন বা বুঝেন যে মেয়েটি আপনাকে ভালোবাসে কি না । তাকে দেখিয়ে আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন তা দেখেও আপনাকে কিছু বলে না বা বাধা দেয় না এতে করে বোঝা মুশকিল যে মেয়েটি আপনাকে ভালোবাসে কি না তবে আপনার ইচ্ছাকে প্রাধান্য দিলেই যে আপনাকে সে ভালোবাসে এমনটি নয়। মেয়েটি আপনাকে ভালোবাসে কি না সে টি বুঝতে আপনার উপর তার আগ্রহ,আবেগ,দৃষ্টিশক্তি,কি রকম, আপনার চলাফেরা, কথা বলা,আপনার আচার ব্যবহার গুলোতে সে কি রকম ফিল করে। মূল কথা হলো আপনার মধ্য দিয়েই বুঝে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে কি না। শুনুন প্লিজ আপনি এমন ভুল কখনোই করবেন না যে তাকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়ের সাথে কথা বলা বা অন্য মেয়ের সাথে একসাথে হাটা, এসব কোন কিছুই করবেন না যাতে ঐ মেয়েটি আপনাকে ভালো না বাসলেও আপনার প্রতি তার একটা অবহেলা বা ঘৃনা জমা হতে পারে ,কেনো না হয়তো মেয়েটি এটা বুঝবে যে আপনার মেয়েদের সাথে কথা বলা মেয়েদের সাথে ঘোড়া, ইত্যাদি তা আপনার অভ্যাস, সে দিক গুলো মেয়েটি ভাবলে মেয়েটি আপনার কাছ থেকে দুরে থাকতে চেস্টা করবে।। তাই বলছি আপনি যে মেয়েটিকে ভালোবাসেন শুধু তাকেই প্রাধান্য দিন তাকে নিয়ে চলার চেস্টা করুন তার খুসির ও আনন্দের দিক গুলোকে প্রাধান্য দিন। মনে রাখবেন মেয়েটি কিন্তু আপনাকে বলেছে "" আপনার যদি অন্যকাউকে পছন্দ লাগে আমি কি ধরে রাখতে পারবো" অর্থাৎ মেয়েটি আপনাকে ধরে রাখার চেস্টা করছে বা হয়তো একসময় আপনাকে ভালো লেগেছে। এর মাঝেও আপনি অন্য মেয়ের সাথে কথা বললে আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে। তাই যা করবেন ভেবে চিন্তে করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy