1 Answers
শারীরিক যোগ্যতা: টেকনিক্যাল ট্রেড, নন-টেকনিক্যাল, মিউজিক, সাইফার অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষা প্রশিক্ষক পদে আবেদনের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রোভোস্ট ও জিসি ট্রেড পদে আবেদনের জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে। সব শাখায় আবেদনের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন টেকনিক্যাল শাখায়।নন-টেকনিক্যাল, প্রোভোস্ট শাখায় আবেদনের জন্য যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে এসএসসি পাস করতে হবে।মিউজিক শাখায় আবেদন করতে পারবেন যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা বা সমমান ফল অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএ বা বিএসএস পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি প্রাপ্ত প্রার্থীরা শিক্ষা প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy